News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Image

জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ জন্মদিনের শুভেচ্ছায় ভাসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ তাঁর ৪৯-তম জন্মদিন৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী সাংসদরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও তাঁর মঙ্গল কামনা করে বার্তা পাঠিয়েছেন৷ রাজ্যের আইন দফতরের মন্ত্রী-সহ বিধায়করাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ বিজেপি প্রদেশ মহিলা মোর্চা তাঁর জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ, রক্তদান শিবিরের আয়োজন এবং অনাথ আশ্রমে শীতবস্ত্র দান করেছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন৷ গত রাতেই তিনি দিল্লিতে স্ত্রীর সাথে জন্মদিনের কেক কেটেছেন৷ আজ সকালে তিনি সস্ত্রীক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিঙের সাথে দেখা করেছেন৷ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন৷


এদিকে সকাল থেকেই তিনি জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করছিলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর সাফল্য ও মঙ্গল কামনা করেছেন তিনি৷ এছাড়া, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, নীতিন গডকড়ি, জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যসভার সদস্য আরকে সিনহা-সহ বিশিষ্টজনেরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷


এদিন ত্রিপুরায় বিজেপি মহিলা মোর্চা নানা আয়োজনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেছে৷ মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত জানিয়েছেন, আজ সকালে ফায়ার বিগ্রেড চৌমুহনিতে ৪৯টি বৃক্ষরোপণ করা হয়েছে৷ তাছাড়া বিজেপির প্রদেশ সদর কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷ তিনি জানান, আজ ওই রক্তদান শিবিরে ৬৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন৷ তাঁদের মধ্যে ২০ জন মহিলা কর্মকর্তা ছিলেন৷ তিনি আরও জানান, ছিনাইহানিতে অনাথ আশ্রমের শিশুদের কম্বল, ফল এবং খাতা-কালম দেওয়া হয়েছে৷ বিজেপি প্রদেশ যুবমোর্চাও মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top