News Flash

  • Home
  • Uncategorized
  • নিহত পুলিশ অফিসার দুর্গা কুমার রাঙ্খলের পরিবারের সাথে কথা বললেন বিরোধী দলনেতা
Image

নিহত পুলিশ অফিসার দুর্গা কুমার রাঙ্খলের পরিবারের সাথে কথা বললেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ মৃত পুলিশ অফিসারের পরিবার ও আত্মীয় পরিজনদের শান্তনা ও সমবেদনা জানাতে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার এর নেতৃত্বে বামপন্থীদের এক প্রতিনিধি আসেন রাংখল পাড়া দেবথাংএ৷ প্রয়াতের বাড়ি সফরকালে প্রতিনিধি দলে ছিলেন, বিধায়ক সুদন দাস, বিধায়ক রতন ভৌমিক, এডিসি মুখ্য কার্যানির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা৷

কিন্তু মৃত পুলিশ অফিসার দুর্গা কুমার রাংখলের স্ত্রী পুত্র ওই সময় বাড়িতে ছিলেন না৷ অপর দিকে একই দিকে রাজ্য প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকে নেতৃত্বে মৃত পুলিশ অফিসারের বাড়িতে যান সমবেদনা জানাতে৷ প্রতিনিধি দলে ছিলেন, প্রাক্তন বিধায়ক, প্রকাশ দাস, প্রাক্তন বিধায়ক রাজোবর দেববর্মা, যুব নেতা অনির্বান সরকার সহ একাধিক নেতৃত্বরা পরিবারের আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন৷

তবে রাজ্যের বিরোধী দল নেতা মানিক সরকার বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু খুবই দুঃখজনক৷ তবে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এমন ব্যক্ত করলেন তিনি৷ তবে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কটাক্ষ করেন বর্তমান সরকারকে অপরদিকে রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির নেতা সুবল ভৌমিক জানান, দক্ষ পুলিশ অফিসার কর্তব্য পালন করতে গিয়ে খুন, এটা মেনে নেওয়া যায় না৷ তিনি এই ঘটনাটির সিবিআই তদন্ত চেয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top