News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনার কবলে মন্ত্রীর কনভয়, নিহত দুই
Image

দুর্ঘটনার কবলে মন্ত্রীর কনভয়, নিহত দুই

জলগাঁও(তেলেঙ্গানা), ২৪ নভেম্বর (হি.স.) : তেলেঙ্গানায় দুর্ঘটনার কবলে মন্ত্রীর কনভয়। নিহত দুই। পাশাপাশি গুরুতর আহত তিন।

শনিবার রাতে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী এরোবেল্লি দয়াকরের কনভয় হায়দরাবাদ-ওয়াঙ্গগল সড়ক ধরে পাল কুর্তোর দিকে যাচ্ছিল। সেই সময় কনভয়ে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর জখম হন গাড়ির মধ্যে থাকা পাঁচজন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গাড়ির চালক পার্থসারথী(৩০) এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা এক কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গাড়ির মধ্যে থাকা অপর তিন আরোহী গনমৌন সুরেশ, তাতা রাও এবং সিভা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে যে কনভয়ের একটি গাড়ি উল্টে গেলেও মন্ত্রীর কিছু হয়নি। তিনি অক্ষত রয়েছেন। আহতদের চিকিৎসা জলগাঁওয়ের সরকারি হাসপাতালে হচ্ছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top