News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষামূলক ভ্রমণে গিয়ে বনবিথি পার্কে মৌমাছির আক্রমণে আহত কুড়িজন
Image

শিক্ষামূলক ভ্রমণে গিয়ে বনবিথি পার্কে মৌমাছির আক্রমণে আহত কুড়িজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ শিক্ষামূলক ভ্রমণে গিয়ে মৌমাছির কামড়ে আহত হয়েছেন ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে ২০ জন৷ খোয়াইয়ের বনবিথি পার্কে ওই ঘটনায় এলাকাজুড়ে দারুণ নাড়া পড়েছে৷


শনিবার খোয়াই গনকিস্থিত শ্রীকৃষ্ণ সুকলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক-শিক্ষিকারা বনবীথি পার্কে শিক্ষামূলক ভ্রমণে যান৷ সেখানেই তারা মৌমাছির আক্রমণের শিকার হন৷ আহতদের মধ্যে ১২ জনকে খোয়াই জেলা হাসপাতাল এবং ২ জনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


খোয়াইয়ে প্রমোদ ভ্রমণ ও শিক্ষামূলক ভ্রমণের অন্যতম স্থান বনবিথি পার্ক৷ সেখানে নৌকাবিহার-সহ ছেলেমেয়েদের খেলাধুলা ও মনোরঞ্জনের নানা ব্যবস্থাও রয়েছে৷ ছাত্রছাত্রীরা যখন বনবিধি পার্কে মনের উল্লাসে ঘুরে খেলে বেড়াচ্ছিল তখনই মৌমাছি আক্রমণ করে তাদের৷ মৌমাছির কামড়ে অনেকে পাশের জলাশয়েও ঝাঁপ দেয়৷ মৌমাছির আক্রমণের খবরে উদ্বিগ্ণ হয়ে পড়েন শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও৷ মৌমাছির কামড়ে জখম ছাত্রছাত্রীদের প্রথমে নিয়ে যাওয়া হয় খোয়াই জেলা হাসপাতালে৷ ১৪ জন ছাত্রছাত্রীর মধ্যে দু জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক৷ বাকি ১২ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারাও সেখানে ছুটে যান৷ হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসা সম্পর্কেও খোঁজ খবর নেন তাঁরা৷ খোয়াইয়ের জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী খবর পেয়ে হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন৷ খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের অবস্থার উন্নতি হচ্ছে৷ আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেও জানান চিকিৎসকরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top