News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের আন্দোলনে উত্তপ্ত রুদিজলা, দিনভর অবরোধে যাত্রী দুর্ভোগ
Image

কৃষকদের আন্দোলনে উত্তপ্ত রুদিজলা, দিনভর অবরোধে যাত্রী দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ জোট জমানাতে কৃষকরা আন্দোলনের পথে গিয়েছিলেন রুজিরুটির তাগিদে৷ রাম জমানায় আবার সেই রুজিরুটিতে টান পড়ল বলে অভিযোগ৷ গত কদিন ধরেই কৃষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল৷ বিক্ষিপ্ত ভাবে বিক্ষোভ দেখানো হয়েছিল৷ কিন্তু, শনিবার হাজার হাজার কৃষক, মৎস্যজীবী মেলাঘরে সড়ক অবরোধে সামিল হন৷ অতীতের স্মৃতি স্মরণ করে আরক্ষা প্রশাসনের তরফ থেকে এদিন মেলাঘর থানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে৷ দিনভর টানটান উত্তেজনা বিরাজ করে মেলাঘর থানা সংলগ্ণ এলাকায়৷ কৃষকদের দাবী রুদিজলায় জলস্তর কমাতে হবে৷ তা না হলে চাষাবাদ করা সম্ভব হবে না৷

প্রশাসনের তরফ থেকে এই ব্যাপারে কোন ইতিবাচক সাড়া না পাওয়ায় এদিন পথ অবরোধে বসেন আড়াই হাজারের বেশি মানুষ৷
সংবাদে প্রকাশ, রুদিজলার আশেপাশের প্রায় চার হাজার পরিবারের বসবাস৷ নীরমহল পর্যটনকে আরও বেশী আকর্ষণীয় করারজন্য রামসা প্রকল্পের আওতায় আনা হয় রুদিজলাকে৷ ৬০০.২০ একর রামসা এলাকার অধীন হলেও তার বাইরে রয়েছে আরও প্রায় ১২০০ একর জমি৷ ওই জমিতে চাষাবাদ করে জীবনযাপন করেন চার হাজারের বেশী পরিবারের লোকজন৷ রামসা প্রকল্পের গাইডলাইন অনুযায়ী রুদিজলার জলস্তর ১০ মিটার করা হয়েছে৷ তাতে, ৬০০.২০ একর এর বাইরের প্রায় সাত-আট কিলোমিটার এলাকা পর্যন্ত জল জমে গিয়েছে৷ ফলে, ওই জমিতে স্থানীয় পরিবারগুলি চাষাবাদ করতে পারছে না৷ এই নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ বিষয়টি প্রশাসনের কাছে বহুবার বলা হয়েছে৷ কিন্তু, কোন সুফল মিলেনি৷


এদিকে, শনিবার আন্দোলন সংগঠিত করার পর প্রশাসনের তরফ থেকে জানানো হয় দুটি কমিটি গিয়ে স্থানীয় জনগণের সাথে কথা বলবে৷ এই দুটি কমিটি হচ্ছে এসেসমেন্ট কমিটি এবং গ্রিভেন্স কমিটি৷ এই দুটি কমিটি সোমবার সেখানে যাবে৷ এসেসমেন্ট কমিটি স্থানীয় জনগণের সাথে কথা বলে জানার চেষ্টা করবেন কত পরিমাণ জলস্তর রাখা হলে চাষাবাদের সমস্যা হবে না৷ যদিও কৃষকদের দাবি অন্তত সাত-আট মিটার হলে চাষাবাদ করা যেতে পারে৷ অন্যদিকে গ্রিভেন্স কমিটি স্থানীয় চাষিদের অভাব অভিযোগের কথা শুনবেন৷ চাষীদের অভিযোগ, পূর্বেও তারা সেখানে চাষাবাদ করেছেন৷

একই সাথে পর্যটনেরও কোন সমস্যার সৃষ্টি হয়নি৷ এখন এইসব বিষয়গুলি চলে আসে৷ তাছাড়া প্রকল্পের বিষয়ে ওয়েটল্যান্ড কমিটি যে প্রস্তাব রাজ্য সরকারের কাছে দিয়েছে, সেই কমিটি চাষীদের সাথে কোনও ধরনের আলাপ আলোচনা করেনি৷ যদি আলাপ আলোচনা করে প্রস্তাব পাঠানো হত তাহলে কৃষকদের দাবী ও আপত্তি সম্পর্কে অবগত হতে পারত৷


এদিন, আন্দোলনরত মানুষের সাথে স্থানীয় পুর পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা কথা বলেন৷ আশ্বাস দেন আগামী সোমবার এসেসমেন্ট কমিটি ও গ্রিভেন্স কমিটি সেখানে পৌঁছবেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবেন৷ এই আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top