News Flash

  • Home
  • Uncategorized
  • কাটাখাল ও কোনাবনে দুই যুবকের মৃতদেহ উদ্ধার
Image

কাটাখাল ও কোনাবনে দুই যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ শনিবার সাতসকালে পৃথক দুই স্থান থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ আগরতলার কাটাখালে রাকেশ দেব (১৯) এবং সিপাহিজলা জেলার কোনাবনে ইটভাট্টার পাশে জমিতে কেশব দাস (৩৮) নামের দুই ষুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ একই দিনে দুই জায়গায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ণ উঠছে৷


এদিন সকালে সিপাহিজলা জেলার মধুপুর থানাধীন কোনাবন এলাকায় ইটভাট্টার পাশে ধানের জমিতে স্থানীয় জনগণ কেশব দাসের মৃতদেহ দেখতে পান৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মধুপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, কেশবের মৃতদেহ আজ ধানের জমিতে উদ্ধার হয়েছে৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাকে গলা টিপে খুন করা হয়েছে৷


স্থানীয় জনগণের কাছ থেকে জানা গিয়েছে, কেশব দাসের নামে থানায় চুরি, ছিনতাইয়ের একাধিক মামলা নথিভুক্ত রয়েছে৷ গত ৪ নভেম্বর এক মহিলার হার ছিনতাইয়ের অপরাধে ছয় মাসের সাজা ভোগ করে জেল থেকে ছাড়া পেয়েছিল সে৷ এর পর তাকে কেউ পুরাখাল এলাকায় নিজ বাড়ি ফিরে যেতে দেখেননি৷ এলাকাবাসী বিভিন্ন সময় তাকে মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতে দেখেছেন৷ কিন্তু, গতকাল থেকে তাকে এলাকায় কোথাও দেখা যায়নি বলে দাবি স্থানীয় জনগণের৷ আজ সকালে তার মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে চাঞ্চল্য দেখা দিয়েছে৷


এদিকে, আজই সকালে রাজধানী আগরতলাষ প্রগতি সুকল সংলগ্ণ কাটাখালে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসী৷ সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ পশ্চিম আগরতলা থানায় খবর দেন৷ পুলিশ সাথে ডুবুরি এনে কাটাখাল থেকে মৃতদেহ উদ্ধার করে জিবি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এই ঘটনায় পুলিশ মৃতদেহটি রাকেশ দেবের বলে শনাক্ত করে৷ তাকে খুন করা হয়েছে বলে মনে করছে না পুলিশ৷ কারণ, মৃতের শরীরে আঘাতের কোনও চিহ্ণ পাওয়া যায়নি৷ পুলিশ জানিয়েছে, ওই যুবক চারদিন ধরে নিখোঁজ ছিলেন৷


এদিকে মৃতের পরিবারের বক্তব্য, রাকেশ মৃগী রোগী ছিলেন৷ তাই ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে বাড়ি ফেরার সময় হয়ত কাটাখালের জলে পড়ে যান তিনি৷ ফলে তার মৃত্যু হয়েছে৷ অবশ্য পুলিশ ওই ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top