News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে রক্তাক্ত রাজপথ, পৃথক স্থানে হত দুই, আহত দুই
Image

যান সন্ত্রাসে রক্তাক্ত রাজপথ, পৃথক স্থানে হত দুই, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ একই দিনে রাজ্যের পৃথক স্থানে যান সন্ত্রাসে রক্তে ভিজল রাজপথ৷ উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি এবং পশ্চিম ত্রিপুরা জেলার রানিরবাজারের মোহনপুরে আচার্যটিলা, পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন আরও দুজন৷


পুলিশ জানিয়েছে, উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়িতে সড়ক দুর্ঘটনায় শনিবার সকালে এক বাইক চালকের মৃত্যু হয়েছে৷ পাথর বোঝাই খুনি ডাম্পারকে আটক করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম মৃণালকান্তি দে৷ তাঁর বাড়ি স্থানীয় নদীয়াপুর এলাকায়৷


চুড়াইবাড়ি থানার পুলিশ আধিকারিকের কথায়, টিআর ০৫ বি ৮৫৬৫ নম্বরের মোটর বাইক নিয়ে শনিছড়া থেকে চোরাইবাড়ির দিকে আসছিলেন মৃণালকান্তি৷ অন্যদিকে, ভারত পেট্রোলিয়াম থেকে পাথর বোঝাই একটি ডাম্পার জাতীয় সড়কে উঠছিল৷ তখনই বাইক চালককে চাপা দেয় পাথর বোঝাই ডাম্পার গাড়িটি৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইক চালক সঠিকভাবেই আসছিলেন৷ ডাম্পারের চালকের অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷


দুর্ঘটনার পর পরই স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনী এসে গুরুতর আহত বাইক চালক মৃণালকান্তি দেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন৷ ঘটনার খবর পেয়ে চোরাইবাড়ি থানার ওসি ঘটনাস্থলে ছুটে যান৷
চোরাইবাড়ি থানার ওসি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, পাথর বোঝাই ডাম্পার গাড়ির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ গাড়িটির নম্বর টিআর ০১ এটি ১৭২৬৷ পুলিশ ঘটনাস্থল থেকে ডাম্পার গাড়ি ও বাইকটি উদ্ধার করেছে৷


এদিকে, রানিরবাজার মোহনপুরের আচার্যটিলা এলাকায় জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হয়৷ ঘটনাস্থল থেকে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা অপর দুই গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন৷ মৃত বাইক আরোহীর নাম গোবিন্দ দেবনাথ৷ বয়স ৩৩ বছর৷ তাঁর বাড়ি মোহনপুর এলাকাতেই৷ দুই আহত বাইক আরোহী জেমস দেববর্মা এবং মণীশ দেববর্মার বাড়ি জিরানিয়ার কলাবাগান এলাকায়৷


প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, একটি কেটিএম এবং পালসার বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে কেটিএম বাইকটি দ্রুতগতিতে ছিল, এজন্যই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, বাইক দুটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গেছে৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top