News Flash

  • Home
  • Uncategorized
  • গুলিকান্ডে ধৃত সমির ভট্টাচার্য্য জেল হেফাজতে
Image

গুলিকান্ডে ধৃত সমির ভট্টাচার্য্য জেল হেফাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ বাড়িতে ঢুকে মহিলাকে গুলি করার ঘটনায় ধৃত সমির ভট্টাচার্যিকে ২ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠিয়েছে আদালত৷


সরকারি আইনজীবী জানিয়েছেন, গত ১৬ নভেম্বর ভূবনবনে বাড়িতে ঢুকে উমা সরকারকে গুলি বিদ্ধ করার ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে৷ গত ১৭ নভেম্বর ওই গুলি কাণ্ডে মূল অভিযুক্ত সমির বনিককে গ্রেফতার করেছিলো পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গত ১৯ নভেম্বর সমির ভট্টাচার্যকে গ্রেফতার করেছিলো৷ ওই দিন তাকে আদালতে সোপর্দ করে পুলিশ ২২ নভেম্বর পর্যন্ত হেপাজতে নিয়েছিলো৷ আজ তাকে পুনরায় সোপর্দ করে পুলিশ৷

সাথে তদন্ত রিপোর্ট এবং কেইজ ডায়েরি আদালতে জমা দিয়েছেন তদন্তকারি অফিসার৷ সরকারি আইনজীবী জানিয়েছেন, পুলিশ আদালতে তার রিমান্ডের আবেদন জানিয়েছিলো৷ কিন্তু বাদি-বিবাদি উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত সমির ভট্টাচার্যকে ২ ডিসেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top