News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়াদোত্তীর্ণ প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত, ব্যবসায়ীদের জরিমানা ও শোকজ
Image

মেয়াদোত্তীর্ণ প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত, ব্যবসায়ীদের জরিমানা ও শোকজ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ নভেম্বর ৷৷ বাজারে যেমন নিত্যদিন বিভিন্ন সামগ্রীর মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে তেমনি মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রীর ছয়লাপ৷ ঘটনা তেলিয়ামুড়া বাজারে একাংশ ব্যবসায়ীদের হাত ধরে দীর্ঘদিন ধরেই চলেছে৷ অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রির অন্যতম মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে তেলিয়ামুড়া মহকুমার প্রদান শহর সহ অন্যান্য এলাকা৷


ওইসব ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জন করতে চায়৷ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন শুক্রবার আচমকা তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলিতে হানাদারি চালায়৷ তাতে প্রশানের কর্মকর্তাদের চোখও রীতিমতো চড়ক গাছ৷ কেননা বাজার পরিক্রমা করে তারা ব্যাপক দুর্নীতির নজির প্রত্যক্ষ করেছেন৷


সেজন্য মহকুমা প্রশাসন শোকজ নোটিশ জারি করেছে অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে৷ এই হানাদারিতে প্রশাসন কয়েকটি দোকানে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কর্ণধারকে শোকজ নোটিশ ধরিয়ে দেন৷ কোনো কোনো ক্ষেত্রে মহকুমা প্রশাসন আবার স্পটফাইনও করেন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে৷ এছাড়াও প্রশাসন বাজারে বিভিন্ন সামগ্রীর মূল্যের লাগাম টানতেই এ ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে৷ প্রশাসনের একটি বিশেষ সূত্রে জানা গেছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top