News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আশ্রিত ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে নতুন শর্ত দিলেন নেতারা, ফের জটিলতা
Image

রাজ্যে আশ্রিত ব্রু শরণার্থী প্রত্যাবর্তনে নতুন শর্ত দিলেন নেতারা, ফের জটিলতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ দিল্লি গিয়েও কোন ফায়দা হয়নি৷ তাই, মিজোরামে ব্রূ শরণার্থী প্রত্যাবর্তনে এবার নতুন শর্ত তুলে ধরেছেন তাঁদের নেতৃবৃন্দ৷ ডাম্পা ব্যাঘ্র সংরক্ষিত অঞ্চল ফিরিয়ে দিলে এবং তিনটি কেন্দ্রীয় মন্ত্রকের অধীন বিশেষ প্যাকেজ ঘোষণা হলে তবেই তারা মিজোরামে ফিরে যেতে রাজি, জানালেন ব্রূ শরণার্থী সংগঠন এমবিডিপিএফ সাধারণ সম্পাদক ব্রোনো মসাহ৷ তাঁর সাফ কথা, মিজোরাম সরকার তাঁদের কোন আবেদনে সম্মত হয়নি৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারও তাদের বোঝাতে ব্যর্থ হয়েছে৷ তাই, ওই দুইটি দাবি পূরণের আশ্বাস মিললে তবেই ব্রূ শরণার্থীরা মিজোরামে ফিরে যাবেন৷ সাথে তিনি যোগ করেন, মিজোরাম কিংবা ত্রিপুরা হোক, তাঁদের জীবনজীবিকা সুনিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব৷ ফলে, এ-বিষয়ে কেন্দ্রীয় সরকারই সিদ্ধান্ত নিক৷ তাঁরা কোন আপত্তি করবেন না, সাফ জানিয়েছেন তিনি৷


আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এমবিডিপিএফ সাধারণ সম্পাদক ব্রোনো মসাহ কেন্দ্র ও মিজোরাম সরকারের বিরুদ্ধে এক ডজন অভিযোগ তুলে ধরেন৷ বিশেষ করে মিজোরাম সরকারের অনীহার কারণেই ত্রিপুরায় আশ্রিত ব্রূ শরণার্থীরা স্বভূমে ফিরে যেতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ তাঁর কথায়, ১৯৯৭ সালের পর থেকে ত্রিপুরায় আশ্রিত ব্রূ শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে একাধিক চেষ্টা হয়েছে৷ কিন্তু, প্রতিবারই মিজোরাম সরকার তাঁদের কোন দাবি মানতে প্রস্তুত ছিল না৷ তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের অনেক দাবি আমরা ছেড়ে দিয়েছি৷ মিজোরাম সরকার মানবে তাতেও আমরা আপত্তি করিনি৷ তিনি বলেন, আমাদের অনেক দাবি বাদ দিয়েই দিল্লিতে ব্রূ শরণার্থী প্রত্যাবর্তনে চুক্তিতে স্বাক্ষর করেছি৷ কিন্তু, প্রত্যাবর্তনে যে পরিস্থিতি নজরে এসেছে তাতে মিজোরামে ফিরে যাওয়া সম্ভব নয়৷


তিনি বলেন, ডাম্পা ব্যাঘ্র সংরক্ষিত এলাকায় কোন বাঘের অস্তিত্ব নেই৷ অথচ, ওই এলাকা আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না৷ তাঁর দাবি, ওই এলাকায় এক সময় রিয়াং জনজাতিদের বসবাস ছিল৷ আজ তিনি বলেন, ওই ডাম্পা ব্যাঘ্র সংরক্ষিত এলাকা ব্রূ শরণার্থীদের ফিরিয়ে দিতে হবে৷ পাশাপাশি, ডোনার, উপজাতি কল্যাণ এবং সংখ্যালঘু মন্ত্রকের অধীনে স্থায়ী উন্নয়ন প্রকল্প ঘোষণা করতে হবে৷ তবেই, ত্রিপুরায় আশ্রিত ব্রূ শরণার্থীরা মিজোরামে ফিরে যাবেন৷ সাথে তিনি যোগ করেন, বর্তমানে ব্রূ শরণার্থীদের যে প্যাকেজ দেওয়া হয়েছে তার অতিরিক্ত ওই দুইটি দাবি মানতে হবে৷


এদিন তিনি বলেন, আমরা শিবিরের জীবন যাপন করতে চাই না৷ তাই, ব্রূ শরণার্থীদের স্থায়ী সমাধানের অনুরোধ জানাচ্ছি৷ তাঁর কথায়, আমরা মিজোরামে ফিরে যেতে চাই৷ কিন্তু, সবকিছু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে৷ তাঁর বক্তব্য, মিজোরাম কিংবা ত্রিপুরা হোক, স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা যেখানেই করবে কেন্দ্রীয় সরকার তাতে কোন আপত্তি থাকবে না আমাদের৷
তাতে স্পষ্ট, ব্রূ শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী বসবাসের ব্যবস্থা হলে তাঁরা এখানেই থেকে যাবেন৷ কিন্তু, ত্রিপুরা সরকার ৪০০-৫০০ পরিবারকে এই রাজ্যে স্থায়ী বসবাসের ব্যবস্থা দিতে চাইছে৷ এমনই চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ সেক্ষেত্রে ব্রূ শরণার্থীদের নিয়ে সমস্যার সহসা সমাধান হবে বলে মনে হচ্ছে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top