News Flash

  • Home
  • Uncategorized
  • ৪.৩ তীব্রতার ভূকম্পে কেঁপেছে অসম-সহ মেঘালয় নাগাল্যান্ডের বিভিন্ন এলাকা
Image

৪.৩ তীব্রতার ভূকম্পে কেঁপেছে অসম-সহ মেঘালয় নাগাল্যান্ডের বিভিন্ন এলাকা

গুয়াহাটি, ২১ নভেম্বর (হি.স.) : ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছে অসমের রাজধানী গুয়াহাটি-সহ পার্শ্ববর্তী রাজ্যের কয়েকটি অঞ্চল। বৃহস্পতিবার সন্ধ্যারাত ৭.৪১ মিনিটে অনুভূত হয় ভূমিকম্পের ঝটকা। সংঘটিত ভূমিকম্পের তীব্রতা রিখটার স্ক্যালে ছিল ৪.৩। প্ৰায় ১০ সেকেন্ড স্থায়ী ছিল ভূমিকম্প। ভূমিকম্পে গুয়াহাটি এবং রাজ্যের অন্যান্য জেলা-সহ মেঘালয় ও নাগাল্যান্ডের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। কোনও জায়গা থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর এই খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

গুয়াহাটির আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গেছে, আজকের ভূমিকম্পের উৎসস্থল ছিল গুয়াহাটি থেকে ৫৫ কিলোমিটার দূরে ভূগর্ভের ১৭.১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়, নাগাল্যান্ডেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৩ নভেম্বর ৪.৭ প্ৰাবল্যে মৃদু ভূমকম্প কাঁপিয়ে গেছে অসম ও পার্শ্ববর্তী রাজ্যগুলিকে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top