News Flash

  • Home
  • Uncategorized
  • লতা মঙ্গেশকর এখন খুব ভালো আছেন, বিবৃতি পরিবারের
Image

লতা মঙ্গেশকর এখন খুব ভালো আছেন, বিবৃতি পরিবারের

মুম্বই, ২১ নভেম্বর (হি.স.): কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর এখন খুব ভালো আছেন| লতা-ভক্তদের বৃহস্পতিবার এই সুসংবাদ দিয়েছে কিংবদন্তি গায়িকার পরিবার| সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা শাহ বৃহস্পতিবার জানিয়েছেন, ‘লতাজি এখন খুব ভালো আছেন, এর থেকে বেশি আমরা মন্তব্য করতে পারি না| আমাদের গোপনীয়তাকে সম্মান করুন|’ গুরুতর শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ৯০ বছর বয়সি কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর|

বৃহস্পতিবার সুরসম্রাজ্ঞীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, লতা দিদি এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন| দীর্ঘ সাত দশকেরও বেশি সময়ের কেরিয়ারে, ৩০,০০০-এরও বেশি গান গেয়েছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর| ২০০১ সালে ভারতরত্ম সম্মানে ভূষিত হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top