News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রুডোর মন্ত্রিসভায় ঠাঁই চার ভারতীয় বংশোদ্ভূতের
Image

ট্রুডোর মন্ত্রিসভায় ঠাঁই চার ভারতীয় বংশোদ্ভূতের

ওট্টাওয়া(কানাডা), ২১ নভেম্বর (হি.স.) : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন মন্ত্রিসভায় জায়গা পেল চার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ। বুধবার শপথগ্রহণের পরে নিজের মন্ত্রিসভার নতুন ৩৬জন মন্ত্রীদের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ৩৬জনের মন্ত্রীদের তালিকায় রয়েছে ভারতীয় বংশোদ্ভূত সাংসদ নবদীপ সিং বাইনস, হরজিত সিং সজ্জন, বারদ্বিশ ছাগর এবং অনিতা আনন্দ।

উল্লেখ করা যেতে পারে অনিতাই হচ্ছে প্রথম হিন্দু যিনি কনাডায় মন্ত্রিসভায় স্থান পেয়েছে। পাবলিক সার্ভিস এণ্ড প্রক্রিউরমেন্ট মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে পেশায় আইনজীবী ও চার সন্তানের মা অনিতাকে।

অন্যদিকে, দেশের বিজ্ঞান, শিল্প ও উদ্ভাবনমন্ত্রী করা হয়েছে নবদীপ সিং বাইনসকে। যুবমন্ত্রী হয়েছেন বারদ্বিশ ছাগরকে। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বভার পেয়েছেন সজ্জন। বুধবার দেশের উপ-প্রধানমন্ত্রী হিসেবে প্রাক্তন বিদেশমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যাণ্ডের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী ট্রুডোর। পাশাপাশি বছর ৫১-র এই রাজনীতিবিদকে ইন্টারগর্ভমেন্টাল মন্ত্রকের দায়িত্বভারও দেওয়া হয়েছে। ৩৬জনের মন্ত্রিসভায় সাতজন হচ্ছেন নতুন মুখ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top