News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ : পর্যটনমন্ত্রী
Image

গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ : পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ সমবায়ের উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার উন্নয়ন৷ গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক মানোন্নয়নে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি রোজগারের পথ সৃষ্টি করতে সমবায় সমিতিগুলিকে পরিকল্পনা তৈরি করতে হবে৷ সেই দিশায় রাজ্য সরকার কাজ করছে৷


বুধবার উদয়পুর টাউন হল-এ ৬৬-তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত গোমতি জেলাভিত্তিক আলোচনাচক্রের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এ-কথা বলেন৷
এদিন তিনি বলেন, ত্রিপুরা সরকার সমবায় ক্ষেত্রগুলির উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ ত্রিপুরার সার্বিক বিকাশে কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য চাষ উন্নয়নেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷ তিনি কৃষকদের কৃষি সহায়ক সামগ্রী সরবরাহ করার ক্ষেত্রেও সমবায় সমিতিগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷


অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক রঞ্জিত দাস বলেন, সরকারের উদ্দেশ্য সমবায় সমিতিগুলির উন্নতি করা৷ যে সকল ল্যাম্পস ও প্যাক্স লোকসানে চলছে সেগুলি পুনরুজ্জীবিত করতে হবে৷ অনুষ্ঠানের বিশেষ অতিথি গোমতি জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী রাজ্যের জনগণকে বিভিন্ন সমবায়ে শামিল হওয়ার আহ্বান জানান৷


অনুষ্ঠানে বিধায়ক বিপ্লবকুমার ঘোষ বলেন, সমবায় সমিতিগুলি যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে৷ অনুষ্ঠানে স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের অধিকর্তা সুব্রত রায় সমবায়ের মাধ্যমে স্বনির্ভর হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন৷ স্বাগত ভাষণ দেন সহ-সমবায় নিয়ামক বিমলকান্তি দাস৷ সভাপতিত্ব করেন উদয়পুর পিএমসিএস লিমিটেডের চেয়ারম্যান বিক্রম দাস৷ অনুষ্ঠানে সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বত্তৃণতা প্রতিযোগিতায় ২ জনকে পুরস্কার, ২ জনকে কেসিসি কার্ড, ২ জনকে মাইক্রো এটিএম কার্ড তুলে দেন অতিথিগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top