News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ ডিসেম্বর ১২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক আইএনপিটি’র
Image

৫ ডিসেম্বর ১২ ঘণ্টার জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক আইএনপিটি’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাজ্যে ১২ ঘণ্টার জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল ‘ইন্ডিজিনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা’ সংক্ষেপে আইএনপিটি৷ আগামী ৫ ডিসেম্বর ওই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি বিজয়কুমার রাঙ্খল৷ ওইদিন বড়মুড়া পাহাড়ের চম্পকনগরের চন্দ্রসাধুপাড়ায় জাতীয় সড়ক এবং ভৃগুদাসপাড়ায় রেল অবরোধের ঘোষণা করেছেন তিনি৷ অন্য রাজনৈতিক দলগুলিকেও তাঁদের প্রতিবাদী কর্মসূচিকে সমর্থন এবং যোগ দেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন বলে জানান৷ চলতি সংসদ অধিবেশনে এই বিল পেশ না করে স্থায়ীভাবে সিদ্ধান্ত বাতিলের জন্য কেন্দ্রের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি৷


বুধবার সাংবাদিক সম্মেলনে বিজয়বাবু বলেন, আইএনপিটি-র কেন্দ্রীয় কার্যকারিণী কমিটির বৈঠকে বিভিন্ন আলোচনার পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করতে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, এই বিল পাস হলে উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দাদের, বিশেষ করে এই অঞ্চলের ভূমিপুত্রদের সর্বনাশ হবে৷ তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে আইএনপিটি নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আন্দোলন জারি রেখেছে৷ তাছাড়া উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন ছাত্রসংগঠনও এই বিলের বিরোধিতায় আন্দোলন করছে৷ তাই এত আপত্তি সত্ত্বেও সংসদে বিলটি আনা উচিত হবে না কেন্দ্রীয় সরকারের, মনে করেন তিনি৷


বিজয় রাঙ্খল আজ ফের কেন্দ্রের কাছে আবেদন জানান, নাগরিকত্ব সংশোধনী বিল স্থায়ীভাবে বাতিল করা হোক৷ এদিকে, আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাও এই বিলের বিরোধিতায় এদিন সুর চড়িয়েছেন৷ তাঁর মতে, নাগরিকত্ব সংশোধনী বিল দেশ এবং দেশবাসীর স্বার্থ-বিরোধী৷ তিনি বলেন, চলতি বছরের ৮ এবং ৯ জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় ও রাজ্যসভায় পেশ করেছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু বিরোধীদের আপত্তির জন্য বিলটি সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ এখন ফের এই বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ এর প্রতিবাদেই আইএনপিটি জাতীয় সড়ক ও রেল অবরোধ করবে৷ সাথে তিনি যোগ করেন, ওই কর্মসূচির পর আইএনপিটি নেতৃবৃন্দ দিল্লি অভিযানে যাবেন৷ বিলের বিরোধিতায় যে সমস্ত রাজনৈতিক দল মাঠে রয়েছে তাঁদের সমর্থন জানাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top