News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি বাজারে উচ্ছেদ অভিযান পুর নিগমের
Image

জিবি বাজারে উচ্ছেদ অভিযান পুর নিগমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর ৷৷ রাজধানীর জিবি বাজার এলাকায় বুধবার সকাল থেকে জবরদখলমুক্ত অভিযানে নেমেছে আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স ৷ সরকারি জায়গা দখল করে যারা দোকান ঘর কিংবা বারান্দা তৈরি করেছিলেন সেগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে৷


রাজধানী আগরতলা শহর এলাকার সৌন্দার্যায়ন ও যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে প্রশাসন কোমর বেঁধে ময়দানে নেমেছে৷ জিবি আইটিআই রোডে অভিযান চালায় পুর নিগমের টাক্সফোর্স বাহিনী৷ জবরদখলকারীদের আগাম নোটিশ পাঠিয়ে দোকানপাট সরকারি জায়গা থেকে সরিয়ে নিতে বলা হয়েছিল৷


মঙ্গলবার দু’বার সকাল ও বিকালে মাইক যোগে প্রচার করে শেষবারের মতো সতর্ক করা হয়৷ অনেকেই দোকানপাট অন্যত্র সরিয়ে নিয়েছেন৷ যারা সরিয়ে নেননি তাদের দোকানপাট ভেঙে সরিয়ে নিয়ে গেছে টাক্সফোর্স বাহিনী৷ তাতে বেশ কয়েকজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top