News Flash

  • Home
  • Uncategorized
  • এটিএম হ্যাক : বিদেশেও জাল বিস্তার করেছিল তুর্কির ওই দুই হ্যাকার
Image

এটিএম হ্যাক : বিদেশেও জাল বিস্তার করেছিল তুর্কির ওই দুই হ্যাকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ এটিএম হ্যাকারদের কীর্তি ফাঁস হতেই পুলিশের চোখ ছানাবড়া হয়ে গেছে৷ শুধু ত্রিপুরা নয়, ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি সূদর শ্রীলঙ্কাতেও তারা এটিএম হ্যাকিংয়ের থাবা বসিয়েছিল৷ ত্রিপুরার সাইবার ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, ২০১৪ সালে শ্রীলঙ্কাতে তাদের এমনই গতিবিধি সামনে এসেছে৷ তবে, ওই চারজন হ্যাকারকে ত্রিপুরায় আনা সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ কারণ, এটিএম জালিয়াতি ত্রিপুরা বাদে অন্যান্য রাজ্যে আরও বেশি পরিমাণে হয়েছে৷ ফলে, ওই চারজনকে কোন রাজ্যের পুলিশ হেফাজতে নেবে সেই প্রশ উঠেছে৷


ত্রিপুরা সাইবার ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, এটিএম হ্যাকিংয়ের ঘটনায় ধৃত দুই তুর্কির বাসিন্দা একই ধরনের অপরাধ ২০১৪ সাল থেকে করছেন৷ সূত্রের দাবি, ২০১৪ সালে তারা শ্রীলঙ্কায় একই ধরনের অপরাধ করেছে৷ শুধু তাই নয়, গত কয়েক বছরে আসাম এবং পশ্চিমবঙ্গেও তারা হ্যাকিংয়ের থাবা বসিয়েছে৷ ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশও তাদের খঁুজছে৷


তুর্কির ওই হ্যাকাররা প্রত্যেক জায়গায় এটিএম কার্ড ক্লোন করে হ্যাকিংয়ের জাল ছড়িয়েছে৷ এর মাধ্যমেই তারা মানুষের ব্যাঙ্ক একাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে৷ সাইবার ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, তাদের কাছে ভুয়ো পাসপোর্ট মিলেছে৷ তারা ওই পাসপোর্টের সহায়তায় প্রতিনিয়ত বিভিন্ন দেশে ঘোরাফেরা করেছে৷ সূত্রের দাবি, এখন পর্যন্ত কল্পনাতীত টাকা মানুষের ব্যাঙ্ক একাউন্ট থেকে হ্যাকিং করে লুটেছে৷ সূত্রের আরও দাবি, ত্রিপুরায় বিভিন্ন এটিএম হ্যাক করে টাকা লুট করার পর ওই ভারতীয় মুদ্রা আমেরিকান ডলারে পরিবর্তন করে নিয়েছে হ্যাকাররা৷ সাইবার ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, তাদের কাছ েেথ, বেশ কয়েকটি মোবাইল ফোন, অনেকগুলি সিমকার্ড, ভুয়ো পাসপোর্ট এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে৷


ত্রিপুরা সাইবার ক্রাইম ব্রাঞ্চ চারজন হ্যাকারকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে৷ কিন্তু, তাতে কতটা সফল হবে ত্রিপুরা সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা, যথেষ্ট সন্দেহ রয়েছে৷ কারণ, ইতিমধ্যে অসম সাইবার ক্রাইম ব্রাঞ্চের অফিসাররাও কলকাতায় ওই চার হ্যাকারকে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে৷ শুধু তাই নয়, কলকাতা পুলিশ ও মুম্বাই পুলিশও তাদেরকে নিজেদের হেফাজতে রাখতে চাইছে বলে সূত্রের দাবি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top