News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি’র অধিক ক্ষমতায়ণে গুচ্ছ প্রস্তাবে সায় রাজ্য মন্ত্রিসভার
Image

এডিসি’র অধিক ক্ষমতায়ণে গুচ্ছ প্রস্তাবে সায় রাজ্য মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ এডিসির অধিক ক্ষমতায়ণে কেন্দ্রীয় সরকারকে পাঠানো গুচ্ছ প্রস্তাবে সায় দিল রাজ্য মন্ত্রিসভা৷ এক্ষেত্রে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদকে আঞ্চলিক পরিষদে উন্নীতকরণে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ সম্প্রতি, কেন্দ্রীয় সরকার এডিসির অধিক ক্ষমতায়ণে প্রশ্ণমালা পাঠিয়ে মতামত জানতে চেয়েছিল৷ রাজ্য সরকার কেন্দ্রের কাছে এডিসির অধিক ক্ষমতায়ণে নয়টি মতামত পাঠিয়েছে৷


বুধবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্য সরকার এডিসিতে ত্রিশটি আসন থেকে বেড়ে পঞ্চাশ আসন করার প্রস্তাব দিয়েছে৷ তার মধ্যে ছয়জন সদস্য মনোনিত রাখার কথা বলা হয়েছে৷ তিনি জানান, বাকি সদস্যদের মধ্যে মহিলাদের জন্য তিনটি আসন সংরক্ষিত রাখা হোক, চাইছে রাজ্য সরকার৷ জনজাতির ঊনিশটি সম্প্রদায়ের মধ্য থেকে নেওয়া হোক তাদের যারা কোনও ধরনের সাংবিধানিক প্রতিনিধিত্ব করছেন না৷


তিনি আরও জানান, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ স্বশাসিত জেলা পরিষদ তিপ্রা টেরোটরিয়াল কাউন্সিল অথবা তিপ্রা আঞ্চলিক পরিষদ নামে মন্ত্রিসভা নামে মন্ত্রিসভা সিলমোহর দিয়েছে৷ এডিসি এলাকার ওই নাম কেন্দ্রে কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী৷ তিনি আরও জানান, প্রস্তাবে রাজ্যপাল আঞ্চলিক পরিষদের নির্বাচনে সচিব স্তরের কোনও আধিকারীককে নিযুক্তির বিষয়টি রাখা হয়েছে৷ সাতে তিনি যোগ করেন, আঞ্চলিক পরিষদে ত্রিস্তরিয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থাপনা থাকবে৷ তাতে, ভিলেজ কাউন্সিল, ব্লক কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কাউন্সিল গঠিত হবে৷


আইনমন্ত্রী আরও জানান, নতুন আঞ্চলিক পরিকল্পনা কমিটি গঠনের ব্যবস্থা রাখা হয়েছে৷ ব্লক কাউন্সিল ও মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান এবং নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হবে এই কমিটি৷ তিনি আরও জানান, সংবিধানের একাদশ তপশিল মোতাবেক শিল্প, যোগাযোগ, নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা, কৃষি, মৎস্য দপ্তর সহ ২৯টি দপ্তর আঞ্চলিক পরিষদকে হস্তান্তর করা হবে৷ সাথে তিনি বলেন, সংবিধানের দ্বাদশ তপশিল মোতাবেক তিপ্রা আঞ্চলিক পরিষদকে পূর্ণ ক্ষমতা দেওয়ার প্রস্তাব কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে৷


আইনমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার আরও একটি বিষয় প্রস্তাবে যুক্ত করেছে৷ তাতে সংবিধানের ষষ্ঠ তপশিলের অনুচ্ছেদ তিন মোতাবেক জমি ও সম্পত্তি হস্তান্তর, অধিগ্রহণ ও ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, মন্ত্রিসভা সংবিধানের ষষ্ঠ তপশিলের অনুচ্ছেদের ১ (ক) থেকে ১০ পর্যন্ত সমস্ত ক্ষমতা উত্তর কাছাড় হিলস অটোনোমাস কাউন্সিল এবং কার্বিআলং অটোনোমাস কাউন্সিলের ধাঁচে প্রদানে অনুমোদন দিয়েছে৷


তিনি জানান, মন্ত্রিসভার এই সিদ্ধান্ত ও প্রস্তাবগুলি সেন্ট্রাল স্টেন্ডিং কমিটির কাছে এবং তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top