News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নে রাজ্যকে কেন্দ্রীয় বরাদ্দ ৮৪.৩৫ কোটি
Image

নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নে রাজ্যকে কেন্দ্রীয় বরাদ্দ ৮৪.৩৫ কোটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ নিম্ন আদালতে পরিকাঠামো উন্নয়নে চলতি অর্থবর্ষে ত্রিপুরার জন্য ৮৪ কোটি ৩৫ লক্ষ ৪৫ হাজার টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ মূলত, কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত প্রকল্পের অধীন বিচার ব্যবস্থার স্বার্থে নিম্ন আদালতে পরিকাঠামো উন্নয়নে ওই অর্থবরাদ্দ করা হয়েছে বলে আজ সংসদে তারকাচিহ্ণবিহীন এক প্রশের জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রী রবি শংকর প্রসাদ৷


এদিন সংসদে সাংসদ প্রতিমা ভৌমিক নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ অবশিষ্ট রয়েছে কিনা তারকাচিহ্ণ বিহীন প্রশে তা জানতে চেয়েছেন৷ ওই প্রশের জবাবে কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রী রবি শংকর প্রসাদ জানিয়েছেন, কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত স্কিমের অধীন ত্রিপুরা, রাজস্থান এবং মহারাষ্ট্রের জন্য চলতি অর্থবছরে ৭১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ তার মধ্যে গত ১৪ নভেম্বর পর্যন্ত ৭০২ কোটি ৮৬ লক্ষ টাকা রাজ্যগুলিকে প্রদান করা হয়েছে৷ বাকি ৭কোটি ১৪ লক্ষ টাকা ওই রাজ্যগুলির বদলে জম্মু ও কাশ্মীরকে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷


এদিন তিনি জানিয়েছেন, ত্রিপুরার নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে ৮৪ কোটি ৩৫ লক্ষ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে৷ এছাড়া রাজস্থানকে ২২৬ কোটি ৭২ লক্ষ ৫১ হাজার টাকা এবং মহারাষ্ট্রকে ৬৮০ কোটি ৮৩ লক্ষ ৮৬ হাজার টাকা ২০ নভেম্বর পর্যন্ত প্রদান করা হয়েছে৷
এদিন তিনি জানিয়েছেন, বিচার ব্যবস্থার স্বার্থে নিম্ন আদালতের পরিকাঠামো উন্নয়নের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের৷ তবে, কেন্দ্রীয় অনুদান প্রাপ্ত স্কিমের মাধ্যমেও রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সহায়তা করছে৷ তিনি বলেন, গত ৫ বছরে কোর্ট ভবন এবং জুডিশিয়াল অফিসারদের জন্য আবাসন নির্মাণে সন্তোষজনক উন্নতি হয়েছে৷

তিনি জানান, ২০১৪ সালে কোর্ট হল ছিল ১৫ হাজার ৮১৮টি, যা ২০১৯ সালে বেড়ে হয়েছে ১৯ হাজার ৪১৪টি৷ এদিকে, আবাসন ২০১৪ সালে ছিল ১০হাজার ২১১টি তা ২০১৯ সালে বেড়ে হয়েছে ১৭ হাজার ১০৩টি৷ তিনি জানান, কোর্ট হল এবং আবাসন দুটোই ২৩ হাজার ৫৬৬টি নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top