News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন নিয়ে মোদীর হস্তক্ষেপ চাইলেন পওয়ার, কৃষক-দুরবস্থা নিয়ে বৈঠক
Image

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন নিয়ে মোদীর হস্তক্ষেপ চাইলেন পওয়ার, কৃষক-দুরবস্থা নিয়ে বৈঠক

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): আলোচ্য বিষয় নিয়ে জল্পনা ছিল প্রথম থেকেই| মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ধোঁয়াশার মধ্যেই বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র সুপ্রিমো তথা সাংসদ শরদ পওয়ার| বুধবার দুপুরে সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শরদ পওয়ার| সূত্রের খবর, মহারাষ্ট্রে কৃষক ইস্যুতেই প্রধানমন্ত্রী ও শরদ পওয়ারের মধ্যে এদিন বৈঠক হয়েছে| কৃষক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে শরদ পওয়ার উল্লেখ করেছেন, দু’টি জেলা থেকে ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে| তবে, প্রবল বৃষ্টির কারণে মারাঠাওয়াড়া এবং বিদর্ভ-সহ মহারাষ্ট্রের অন্যত্রও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| এই সম্পর্কিত বিশদ তথ্য সংগ্রহ করা হচ্ছে|

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অব্যাহত রয়েছে ধোঁয়াশা| এনসিপি-র তরফে প্রথম থেকেই দাবি করা হয়েছিল, মহারাষ্ট্রের কৃষকদের দুরবস্থা নিয়েই মোদী-পওয়ার আলোচনা হবে| তবে, মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি রাজনৈতিক মহল| মহারাষ্ট্রে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে| প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এনসিপি সুপ্রিমো লিখেছেন, ‘মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের বিষয়ে আপনার জরুরি হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়| অবিলম্বে ত্রাণ সরবরাহ এবং কৃষকদের দুরবস্থা কাটাতে আপনি পদক্ষেপ গ্রহণ করলে, আমি কৃতজ্ঞ হব|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top