News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক, জনস্বার্থে বন্ধ ইন্টারনেট পরিষেবা : স্বরাষ্ট্রমন্ত্রী
Image

কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক, জনস্বার্থে বন্ধ ইন্টারনেট পরিষেবা : স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ হওয়ায় শেষ হবে সন্ত্রাসবাদ, উন্নয়ন হবে কাশ্মীরের| ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার পর গত আগস্ট মাসে এই বার্তাই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| ৫ আগস্ট থেকে ২০ নভেম্বর, মাঝে কেটে গিয়েছে বহু দিন| ভূস্বর্গের সামগ্রিক পরিস্থিতি এখনও স্বাভাবিকই রয়েছে, স্বাস্থ্য পরিষেবা থেকে মিডিয়া, ব্যাঙ্কিং পরিষেবা থেকে আদালত, সমস্ত কিছুই স্বাভাবিক রয়েছে| বুধবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন, জনস্বার্থেই বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা| তবে সমস্ত ল্যান্ডলাইন চালু রয়েছে|’ বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে জম্মু ও কাশ্মীর কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে| কাশ্মীর উপত্যকায় এখনও পাকিস্তানের গতিবিধি বজায় রয়েছে, তাই নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসন যখন প্রয়োজন মনে করবে তখনই ইন্টারনেট চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে|’

জম্মু ও কাশ্মীরে ওষুধের সহজলভ্যতা ও স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বলেছেন, ‘পর্যাপ্ত ওষুধ রয়েছে, ওষুধের সহজলভ্যতা নিয়ে কোনও সমস্যা নেই| মোবাইল মেডিসিন ভ্যানও শুরু করা হয়েছে| প্রশাসন স্বাস্থ্য পরিষেবার যত্ন নিয়েছে| পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি এবং ধানের সহজলভ্যতা রয়েছে| ২২ লক্ষ মেট্রিক টন আপেল উত্পাদন হবে বলেও আশা করা হচ্ছে| সমস্ত ল্যান্ডলাইন চালু রয়েছে|’ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমার উপস্থাপিত এই সমস্ত সত্যগুলিকে মোকাবিলা করার জন্য গুলাম নবি আজাদ সাহাবকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি| আমি এক ঘন্টা ধরে এই বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছি|’

জম্মু ও কাশ্মীরে সমস্ত সংবাদ মাধ্যমই স্বাভাবিক রয়েছে, এই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যসভায় বলেছেন, ‘সমস্ত উর্দু, ইংরেজি সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলি স্বাভাবিকভাবেই চলছে| ব্যাঙ্কিং পরিষেবাও পুরোদমে স্বাভাবিক রয়েছে| সমস্ত সরকারি দফতর এবং সমস্ত আদালত খোলা রয়েছে| ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচনে ৯৮.৩ শতাংশ ভোট পড়েছিল, যা এককথায় রেকর্ড|’ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল পরবর্তী পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘৫ আগস্টের (জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ) পর পুলিশের গুলিতে একজনেরও মৃত্যু হয়নি| রাজ্যসভার অনেকেই রক্তবন্যার আশঙ্কা প্রকাশ করেছিলেন, তবে আমি একথা জানাতে পেরে অত্যন্ত খুশি হচ্ছি যে, পুলিশের গুলিতে একজনেরও মৃত্যু হয়নি| পাথর ছোড়ার ঘটনাও অনেকটাই কমেছে|’

রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি শেষে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি এদিন বলেছেন, ‘এই মুহূর্তে, শুধুমাত্র ৬০৯ জন জেলবন্দি রয়েছেন| বাকিদের মুক্তি দেওয়া হয়েছে| ৫ আগস্ট প্রতিরোধমূলকভাবে পাথর-নিক্ষেপকারী, বিচ্ছিন্নতাবাদী এবং কয়েকজন রাজনৈতিক নেতা-সহ মোট ৫,১৬১ জনকে গ্রেফতার করা হয়েছিল|’ জি কিশান রেড্ডি আরও জানিয়েছেন, ‘দেশের স্বার্থে যথাসময়ে কিছু ব্যবস্থা নিতে হবে| জরুরি অবস্থার সময় একজনের চেয়ার বাঁচাতে ৩৬ জন সাংসদকে গ্রেফতার করা হয়েছিল, আমরা আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই কাজ করছি|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top