News Flash

  • Home
  • Uncategorized
  • গুজবে কান দেবেন না,ভালো আছি আমি বার্তা নুসরতের
Image

গুজবে কান দেবেন না,ভালো আছি আমি বার্তা নুসরতের

কলকাতা,২০ নভেম্বর (হি.স.) : স্বামী নিখিল জৈনের জন্মদিনের দিন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তারকা সাংসদ নুসরত  |  তারপরেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে|কিন্তু নুসরতের অসুস্থতা ঘিরে শুরু হয়েছিল জল্পনা |  গুজব রটেছিলো তারকা সাংসদ নাকি ঘুমের  ওষুধ খেয়েছিলেন সেই কারণেই অসুস্থ | কিন্তু ইন্সট্রাগ্রামে ভিডিও পোস্ট করে   সেইসব  গুজবে কান দিতে  বারণ করেছেন তারকা সাংসদ নুসরত |

ভিডিও পোস্ট করে নুসরত বলেন, ‘আমি ভালো আছি | অ্যাস্থমা থেকে ডাস্ট অ্যালার্জি সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম |এখন অনেকটাই বেটার ফিল করছি | খুব শীঘ্রই কাজে যোগ দেবো ৷দু-তিন দিন রেস্ট নিয়েই কাজে যোগ দেবো | তবে কেউ কোনও রকম গুজবে কান দেবেন না| প্রচুর কাজ পড়ে আছে| আপনাদের ভালোবাসাতেই সুস্থ হয়েছি |

প্রসঙ্গত ,রবিবার নুসরত জাহানের স্বামী নিখিল জৈনের জন্মদিনের পার্টিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন|তারপরেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় |  রাখা হয় আইসিসিউতে| সোমবার বিকেলে বাড়ি ফেরেন অভিনেত্রী| তবে,হাসপাতালের তরফে ফুলবাগান থানায় ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করা হয়েছিল । কিন্তু পুরোটা যে গুজব, তা সাফ জানিয়ে দেন তিনি

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top