News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রব্যমূল্য বৃদ্ধি : বাজার পরিদর্শন এসডিএমের
Image

দ্রব্যমূল্য বৃদ্ধি : বাজার পরিদর্শন এসডিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ বাজারে বর্তমানে পিঁয়াজ ও কাঁচা সব্জির মূল্য আঁকাশ ছুঁয়া৷ নিম্ন বিত্ত ও মধ্য বিত্তরা বাজারে গিয়ে নিজের পছন্দ মতো পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ ও কাঁচা সবজি ক্রয় করতে পারছেন না অস্বাভাবিক দামের জন্য৷ এই অবস্থায় প্রশাসন বাজার গুলিতে নজরদারি চালাতে শুরু করেছেন৷ কিন্তু প্রশাসনের নজরদারির পরও বাজারে পিঁয়াজের মূল্য হ্রাস পাচ্ছেনা৷


সোমবার মহারাজগঞ্জ বাজারের পর মঙ্গলবার বটতলা বাজারে যান খোদ সদর মহকুমা শাসক৷ বাজারে কি দামে পিঁয়াজ ও কাচা সবজি বিক্রয় হচ্ছে তা নিজে প্রত্যক্ষ করেন৷ কথা বলেন বিক্রেতাদের সাথে৷ বিক্রেতাদের প্রতি আহ্বান জানান স্বাভাবিক মূল্যে পিঁয়াজ ও কাচা সবজি বিক্রয়ের জন্য৷ তিনি জানান পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ মজুত রয়েছে৷ আতঙ্কের কোন কারন নেই৷ কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এখনো পর্যন্ত মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজারের ৭ জন ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে বলেও জানান সদর মহকুমা শাসক৷


তবে সদর মহকুমা শাসক অসিম সাহার বক্তব্য থেকে নতুন করে জনমনে প্রশ্ণ দেখা দিয়েছে৷ সদর মহকুমা শাসক জানান যথেষ্ট পরিমাণে পিঁয়াজ মজুত রয়েছে৷ প্রশ্ণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পিঁয়াজ বাজারে মজুত থেকে থাকলে কেন পিঁয়াজের মূল্য হ্রাস পাচ্ছে না? তাহলে কি পিঁয়াজ নিয়ে কালোবাজারি চলছে , নাকি রাজ্য থেকে পিঁয়াজ বাকা পথে পার্শবর্তী বাংলাদেশে চলে যাচ্ছে ? তবে উৎপাদনস্থলে পিঁয়াজের মূল্য কিছুটা বেশি তা ঠিক৷ উৎপাদনস্থলে পিঁয়াজের মূল্য হ্রাস পেলে রাজ্যেও পিঁয়াজের মূল্য হ্রাস পাবে তা সদর মহকুমা শাসকও স্বীকার করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top