News Flash

  • Home
  • Uncategorized
  • বায়ুদূষণের একমাত্র কারণ ফসলের অবশিষ্টাংশ পোড়ানো নয়, দাবি হুডার
Image

বায়ুদূষণের একমাত্র কারণ ফসলের অবশিষ্টাংশ পোড়ানো নয়, দাবি হুডার

রোহতক, ১৬ নভেম্বর (হি.স.) : বায়ুদূষণের জেরে জেরবার রাজধানী দিল্লি। পঞ্জাব, হরিয়ানা ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর জেরেই দিল্লিতে এই বায়ুদূষণ বলে দাবি করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু শনিবার দিল্লির মুখ্যমন্ত্রীর এমন দাবি মানতে না নারাজ হরিয়ানায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা তথা বর্ষীয়ায় রাজনীতিবিদ ভূপেন্দ্র সিং হুডা।

শনিবার ভূপেন্দ্র সিং হুডা জানিয়েছেন, বায়দূষণের বিষয়টি গুরুতর। কৃষকদের উপর অভিযোগের আঙুল না তুলে এর সমাধান করা প্রয়োজন। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো একমাত্র কারণ বায়ুদূষণের জন্য হতে পারে না। বায়দূষণের জন্য একাধিক কারণ রয়েছে। সমস্যার সমাধান করা প্রয়োজন। ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ক্ষেত্রে প্রশাসনের উচিত কৃষকদের জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করা। পঞ্জাব সরকার একর প্রতি কৃষকদের দিচ্ছে ২৫০০ টাকা। অন্যদিকে হরিয়ানা দিচ্ছে কেবল ১০০০ টাকা। পঞ্জাব ২৫০০ টাকা দিতে পারলে হরিয়ানা কেন দিতে পারছে বলে প্রশ্ন তোলেন তিনি। বায়দূষণের একমাত্র কারণ ফসলের অবশিষ্টাংশ পোড়ানো হতে পারে না। অন্যতম কারণ হতে পারে। নির্মাণ, কারখানা এবং অন্য কারণে বায়ুদূষণের মাত্র বেড়ে গিয়েছে।

উল্লেখ করা যেতে পারে দিল্লি দূষণের জেরে জোড়বেজোড় নীতিতে গাড়ি চালাচ্ছে দিল্লির কেজরিওয়াল সরকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top