News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশ্যে যুবককে মারধর করে ব্যাঙ্কের সামনেই টাকা ছিনতাই
Image

প্রকাশ্যে যুবককে মারধর করে ব্যাঙ্কের সামনেই টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ নভেম্বর৷৷ দিন দুপুরে এক যুবককে মারধর করে টাকা ছিনতাই৷ টাকা তুলে ব্যাংক থেকে বের হবার পর এক যুবককে মারধর করে নগদ ১৩ হাজার টাকা ছিনতাই করে দুই দুষৃকতী৷ ঘটনা শুক্রবার দুপুর নাগাদ চুড়াইবাড়ি স্টেট ব্যাঙ্কের সামনে৷ এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য৷ ঘটনার বিবরণে প্রকাশ,উত্তরের কদমতলা থানাধীন কুর্তি মধ্য রাজনগরের বাসিন্দা ময়নূল হক (২৫)পিতা মৃত ইলাচ আলী৷ মইনুল হক কর্মসুত্রে ব্যাঙ্গালোরে থাকে৷


গত ১৩ নভেম্বর ব্যাঙ্গালোর থেকে কুর্তি মধ্য রাজনগর স্থিত নিজ বাড়িতে এসেছিলো৷ আর আজ মইনুল হকের কিছু টাকার প্রয়োজন পড়াতে চুড়াইবাড়ি স্টেট ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের সামনে আসার পর দুজন দুষৃকতী তাকে ডাক দিয়ে তাদের কাছে নিয়ে যায়৷ তারপর কাঠের রুল দিয়ে মইনুল হকের মাথায় আঘাত করলে মাথাতে থাকা বাইকের হেলমেট ফেটে মাথাতে আঘাত লাগে৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে আর সেই সুযোগে দুই দুষৃকতী মিলে এলোপাথাড়ি মারধর করে ব্যাংক থেকে তুলা ১৩ হাজার টাকা নিয়ে যায়৷ গুরুতরভাবে আহত মইনুল হক আঘাতপ্রাপ্ত হয়ে প্রথমে কদমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে তারপর চুড়াইবাড়ি থানায় দুই দুষৃকতীর নামে মামলা করা হয়৷


অভিযুক্ত দুই দুষৃকতিকারীদের নাম ইকবাল বাহার চৌধুরী (২৭) পিতা আবুল হোসেন চৌধুরী ও ছূলেমান চৌধুরী পিতা অজ্ঞাত৷পুলিশ তদন্ত শুরু করেছে তবে পূর্বের কোন শত্রুতার জেরে হয়তো এই কাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷ পাশাপাশি মইনুল হক যখন ব্যাংক থেকে টাকা তুলে ব্যাংকের সামনে বের হয়েছিল আর তার উপর আক্রমণ হয়েছিল তখন স্টেট ব্যাংকের কিছু কর্মচারী সেটি প্রত্যক্ষ করেছেন বলেও জানা গেছে৷ কিন্তু পুলিশ ও সংবাদমাধ্যমের সামনে ব্যাংক কর্তৃপক্ষের কোনো ভূমিকা দেখা যায়নি৷ বরং চুরাইবারি স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মুখে কুলুপ এঁটে বসে থাকেন৷ তবে ব্যাংকের সামনে থেকে এভাবে দিন দুপুরে মারধোর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পাশাপাশি ন্যায় বিচার চেয়ে পুলিশ প্রশাসনের দারস্থ গুরুতরভাবে আহত মইনুল হক নামের যুবক৷ এখন দেখার বিষয় চুরাইবারি থানার পুলিশ কি ভূমিকা গ্রহণ করে?

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top