News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, ১৭ নভেম্বর সর্বদলীয় বৈঠকের ডাক ওম বিড়লার
Image

১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন, ১৭ নভেম্বর সর্বদলীয় বৈঠকের ডাক ওম বিড়লার

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): মাত্র চার সপ্তাহের সংসদের শীতকালীন অধিবেশন| এবার বড়দিনের আগেই শেষ হয়ে যাবে সংসদের শীতকালীন অধিবেশন| সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ১৮ নভেম্বর| শেষ হবে ১৩ ডিসেম্বর| সবমিলিয়ে মাত্র ২৫ দিনের জন্য সংসদের শীতকালীন অধিবেশন বসবে| কাজের দিন ২০| আগামী ১৮ নভেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে, ১৭ নভেম্বর (রবিবার) সর্বদলীয় বৈঠক ডাকলেন লোকসভার স্পিকার ওম বিড়লা| সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে|

শীতকালীন অধিবেশনের এবার মেয়াদ কমিয়েছে সরকার| শীতকালীন অধিবেশনে জম্মু ও কাশ্মীর এবং অর্থনৈতিক সঙ্কট নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করতে মুখিয়ে রয়েছে বিরোধী সব রাজনৈতিক দলই| তার মধ্যেই এবারের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল, কর্পোরেট করে ছাড় দেওয়া এবং ই-সিগারেট নিষিদ্ধকরণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করানোয় জোর দেবে কেন্দ্র|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top