News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে সরকার গড়বে শিব সেনা-এনসিপি-কংগ্রেস, দাবি শরদ পাওয়ারের
Image

মহারাষ্ট্রে সরকার গড়বে শিব সেনা-এনসিপি-কংগ্রেস, দাবি শরদ পাওয়ারের

মুম্বই, ১৬ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গড়বে শিব সেনা-এনসিপি-কংগ্রেস। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সরকার গঠন নিয়ে দীর্ঘদিনের জটের মধ্যেই এমন দাবি করলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। তাঁর দাবি, তাঁদের তৈরি করা সরকার পূর্ণমেয়াদ স্থায়ী হবে। মাঝপথে কোনও নির্বাচন করার প্রয়োজন পড়বে না। এই জোট তৈরি হতেই এত সময় লাগছে, তার স্থায়ীত্ব কতদিন হবে এই নিয়ে যাতে প্রশ্ন না-ওঠে, তাই আগেভাগেই সতর্ক শরদ পাওয়ার।

শুক্রবার তিনি জানালেন, শিব সেনা, এনসিপি ও কংগ্রেস দৃঢ় একটি সরকার গঠন করতে চায়, যা উন্নয়ন-কেন্দ্রিক। পাওয়ার জানান, আগামী ২০ দিনের মধ্যেই মহারাষ্ট্রে সরকার তৈরি হবে। মুখ্যমন্ত্রী হবেন শিব সেনার প্রতিনিধি। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন নির্বাচনের কোনও প্রশ্নই ওঠে না। এই সরকার গঠিত হবে এবং পাঁচ বছর ক্ষমতায় থাকবে। পাঁচ বছর যাতে সরকার চলে তার সব প্রচেষ্টা আমরা করব।’ সরকার গঠনের জন্য বিজেপিও এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছে কি না, এই প্রশ্নের জবাবে পাওয়ার বলেন, তাঁর দল শুধুমাত্র সেনা ও কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে। অন্য কোনও দলের সঙ্গে কথা হয়নি। তিন দল আপাতত অভিন্ন ন্যূনতম কর্মসুচি তৈরিতে ব্যস্ত বলে জানান তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top