News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক ও ব্যবসায়ীর মধ্যে কেউ মুনাফা লুটলে ব্যবস্থা নেবে সরকার, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Image

কৃষক ও ব্যবসায়ীর মধ্যে কেউ মুনাফা লুটলে ব্যবস্থা নেবে সরকার, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ ফড়েদের বিরুদ্ধেই কি ব্যবস্থা নেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ কৃষক ও ব্যবসায়ীদের মাঝখানে কোনও ব্যক্তি বা গোষ্ঠী মুনাফা কামানোর চেষ্টা করেন, তা-হলে ব্যবস্থা নেবে সরকার৷ বৃহস্পতিবার এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি৷ তাঁর সাফ কথা, উৎপাদিত ফসলের সর্বাধিক মূল্য কৃষকরা পেলে আপত্তির কিছু নেই৷ কিন্তু মাঝখানে কারোর মুনাফার জন্য বাজারে জিনিসের মূল্যবৃদ্ধি হবে, তবে ত্রিপুরা সরকার বসে থাকবে না৷ তাঁদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷


আজ আগরতলা টাউন হল-এ ৬৬-তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত রাজ্যভিত্তিক আলোচনাচক্রের উদ্বোধন করে এ-ভাবেই ফড়েদের হুঁশিয়ার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷
এদিন তিনি আরও বলেন, অর্থনৈতিকভাবে মানুষ নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি রোজগারের পথ সুগম করার উদ্দেশ্যেই সমবায় সমিতিগুলি গঠিত হয়েছিল৷ রাজ্যের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত উন্নয়নমূলক পরিকল্পনার সাথে সমন্বয় রেখে রাজ্যের সমবায় সমিতিগুলিকে সেই দিশাতেই পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে৷ তবেই সমবায় সমিতিগুলির উন্নয়ন ও সাফল্য আসবে, বলেন মুখ্যমন্ত্রী৷ প্রসঙ্গত, সমবায় সপ্তাহ উদযাপনের এবারের ভাবনা হচ্ছে ‘নতুন ভারতবর্ষে সমবায়ের ভূমিকা’৷


অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় প্রায় ৮ লক্ষাধিক মানুষ বিভিন্নভাবে সমবায় সমিতিগুলির সঙ্গে জড়িত৷ তিনি জানান, ত্রিপুরায় বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যে সমবায় সমিতির সংখ্যা বেড়েছে৷ ২০১৮-১৯ সালে সমবায় সমিতি বেড়ে হয়েছে ১,৯৫৭টি৷ যা ২০১৭-১৮ সালে ছিল ১,৭৯৩টি৷ ২০১৯-২০ অর্থ বছরের অক্টোবর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী সমবায় সমিতি বেড়ে হয়েছে ২,৮৭৫টি৷ একই সঙ্গে এনজিও-র সংখ্যাও ২০১৮-১৯ সালে বেড়ে হয়েছে ৮,০৯২টি৷ ২০১৭-১৮ সালে যা ছিল ৭,৮০৬টি৷


মুখ্যমন্ত্রী বলেন, বহির্রাজ্য থেকে ডিম আনতে ত্রিপুরা থেকে বছরে প্রায় ৬০ কোটি টাকা বেরিয়ে যায়৷ বর্তমানে ত্রিপুরায় বামুটিয়া এবং বিশালগড় এলাকায় ডিম উৎপাদনের ইউনিট রয়েছে যা থেকে বছরে প্রায় ৭৫ লক্ষ ডিম উৎপাদন হচ্ছে৷ তাই রাজ্যকে ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার উদ্দেশ্যে সমবায় সমিতিগুলিকে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে আসতে হবে৷ মানসিকতাও সেই দিশাতেই ধাবিত করা প্রয়োজন, বলেন তিনি৷


এদিন তিনি বলেন, রোজগারের পথ সুগম করতে সমবায় সমিতিগুলিকে সহজতর ক্ষেত্রগুলি চিহিণত করতে হবে৷ এই ক্ষেত্রগুলিতে সাফল্য পেতে উন্নত প্রজেক্ট তৈরি করে অগ্রসর হতে হবে৷ মুখ্যমন্ত্রী ভারত সরকারের প্রস্তাবিত ‘প্যাক্স কম্পিউটারাইজেশন স্কিম’-এর বিষয়ে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে রাজ্যের ল্যাম্পস ও প্যাক্সগুলিকে সফটওয়ার, হার্ডওয়ার এবং ইন্টারনেট-সহ কম্পিউটার প্রদানের সংস্থান রয়েছে৷ এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ০৪ লক্ষ টাকা৷ ৮০:২০ অনুপাতে কেন্দ্র ও রাজ্য সরকার এই অর্থ বহন করবে৷ রাজ্যের ল্যাম্পস ও প্যাক্সগুলিকেও এ-ক্ষেত্রে পেশাদারি মানসিকতা নিয়ে কাজ করতে তিনি আহ্বান জানান৷


মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৮ সালের মার্চের পর থেকে এখন পর্যন্ত মোট ৮৭টি প্রাথমিক দুগ্দ সমবায় সমিতি গঠিত হয়েছে৷ দুগ্দ ও দুগ্দজাতীয় দ্রব্যের আমদানিতে ত্রিপুরার প্রায় ১,১০০ কোটি টাকা বহির্রাজ্যে চলে যাচ্ছে৷ এই অর্থ রাজ্যেই যাতে থাকে তার জন্য দুগ্দ সমবায় সমিতিগুলিকে আরও বেশি দায়িত্ব নিতে হবে৷ রাজ্যের গোমতি কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ইউনিয়নকে প্রাণী সম্পদ বিকাশ দফতরের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে৷ প্রয়োজনে পেশাদারি ব্যক্তিদের সহযোগিতা নেওয়ার বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন৷


তিনি বলেন, ত্রিপুরায় কমলার উৎপাদন বেড়েছে৷ তার বাজারজাতকরণের ব্যবস্থাপনায় সমবায় সমিতিগুলিকে অগ্রণী ভূমিকা নিতে হবে৷ রাজ্যে ধুপকাঠির শলা তৈরি করার শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে তার বাজারজাতকরণের ক্ষেত্রেও রাজ্যের সমবায় সমিতিগুলির ভূমিকা রয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, সমবায় মানে কাউকে বাদ দিয়ে নয়৷ গ্রামের গরিব, কৃষক-সহ সকল অংশের মানুষকে রোজগারের আওতায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সমবায় সমিতিগুলির বিরাট ভূমিকা রয়েছে৷ তিনি বলেন, রাজ্যে মাথাপিছু গড় আয় বৃদ্ধি পেয়েছে৷ ত্রিপুরা সরকার পর্যটন, সমবায় ক্ষেত্রগুলির উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরার সার্বিক বিকাশে কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য ও পরিষেবা উন্নয়নেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথি কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, দেশের সর্বশেষ প্রান্তে অবস্থানকারী ব্যক্তির কাছে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করছে৷ অর্থনৈতিক উন্নতির পাশাপাশি উন্নত সমাজ ব্যবস্থা তৈরির উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন৷

তিনি বলেন, সমবায়ের উদ্দেশ্য গ্রামীণ এলাকার উন্নয়ন৷ গ্রামীণ মানুষের আর্থ-সামাজিক মান উন্নয়নে সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ কৃষকদের কাছে কৃষি সহায়ক সামগ্রী সরবরাহ করার ক্ষেত্রেও সমবায় সমিতিগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি৷
আজকের অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের একটি মোবাইল এটিএম ভ্যান পতাকা নেড়ে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে একটি লিফলেট এবং সমবায় সমাচারের প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

সমবায় দফতরের একটি তথ্যচিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়৷ এছাড়া কেসিসি কার্ড, মাইক্রো এটিএম এবং ঋণ অনুমোদনপত্র সমবায় সমিতির প্রতিনিধি এবং প্যাক্সগুলির হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী৷ এছাড়া সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বক্ততা প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুখ্যমন্ত্রী-সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিগণ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top