News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাফিক পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা নামল রাস্তায়
Image

ট্রাফিক পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ জনতা নামল রাস্তায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ ট্রাফিক পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে শহরতলীর ইন্দ্রনগর কালীবাড়ি সংলগ্ণ এলাকায়৷ কাগজপত্র চেকিংয়ের নামে বাইক ও সুকটি চালকদের চরম হয়রানি করা হয়েছে বলে অভিযোগ৷ ঘটনা বুধবার সন্ধ্যায়৷


ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে সরব হয়ে উঠেন এলাকার লোকজন৷ ট্রফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ কারণে অকারণে দ্বিচক্রযান চালকদের রাস্তায় দাঁড় করিয়ে ভিড় তৈরী করেছে৷ তাতে আইন লঙ্ঘনকারী কিছু বখাটে যুবক বাইক নিয়ে পালাতে গিয়ে দূর্ঘটনার মুখে পড়ছে৷ এদিন সন্ধ্যায় ট্রাফিক পুলিশের তৎপরতায় বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে৷

তাতে এক শিশু মামরাত্মকভাবে আহত হয়েছে৷ তাকে জিবি হাসপাতালে পেণৌছানো হয়েছে৷ তাতেই জনগণ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠে৷ পরে এনসিসি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top