News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার সহ ১২ দফা দাবীতে আগরতলায় সমাবেশ কৃষক সভার
Image

বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার সহ ১২ দফা দাবীতে আগরতলায় সমাবেশ কৃষক সভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিড় ও সমাবেশ সংগঠিত করা হয়৷ বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা অক্ষুন্ন রাখার দাবি সহ মোট ১২ দফা দাবিতে এই মিছিল ও সমাবেশ সংগঠিত করা হয়৷


কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে জনস্বার্থ ও কৃষক শ্রমিক স্বার্থ বিরোধী কাজকর্মের অভিযোগ এনে সোচ্চার হয়েছে কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়ন৷ বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ সংগঠিত করা হয়৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ কৃষিঋণ মুকুব, ফসলের লাভজনক মূল্য, রেগা ও টুয়েপে বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৩৪০ টাকা মজুরি প্রদান এবং সামাজিক ভাতা ৩ হাজার টাকা করার দাবি জানান৷ রাজ্যে গণতন্ত্র ভূলুন্ঠিত হয়ে গেছে বলেও অভিযোগ এনেছেন৷


নেতৃবৃন্দ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়েছেন৷ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক পবিত্র কর বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে বিজেপি আইপিএফটি জোট সরকার মিথ্যা মামলা গ্রহণ করে তাকে নির্মমভাবে হেনস্তা করছে৷ এসব রাজনৈতিক প্রতিহিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি৷ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন৷ যতক্ষণ মামলা প্রত্যাহার না করা হবে ততক্ষণ আন্দোলন আরও জোরদার করা হবে বলে তিনি হুঙ্কার দিয়েছেন৷ কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের মধ্যে বেশ উদ্দীপনাও পরিলক্ষিত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top