News Flash

  • Home
  • Uncategorized
  • জম্পুইয়ে কমলার ফলন তলানিতে, উত্তর বড়মুড়ায় হচ্ছে বিকল্প বাগিচা
Image

জম্পুইয়ে কমলার ফলন তলানিতে, উত্তর বড়মুড়ায় হচ্ছে বিকল্প বাগিচা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ জম্পুইয়ে কমলা উৎপাদন মুখ থুবড়ে পড়েছে৷ তাই উত্তর বড়মুড়া পাহাড়ে বিকল্প বাগিচার জন্য রাজ্য সরকার উৎসাহ দিতে প্রস্তুত৷ আজ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, উত্তর বড়মুড়া পাহাড়ে ৩৫৪ পরিবার কমলা উৎপাদন করছেন৷ তাদের মধ্যে ২০০ পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে রাজ্য সরকার৷ তিনি জানান, রাজ্যে প্রায় ৫০০ হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে৷ তাঁর দাবি, কমলা চাষ খুবই লাভজনক৷ কারণ, প্রতিটি গাছে ২২৫ থেকে ২৩০টি কমলার ফলন হয়৷ স্বাভাবিকভাবেই কমলা চাষ করে প্রচুর টাকা আয় করা সম্ভব৷ সাথে তিনি যোগ করেন জম্পুইয়ে কমলার ফলন পুনরায় বৃদ্ধির লক্ষ্যে আগ্রহী চাষিদের সরকারি সুযোগ সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের৷


এদিন তিনি জানান, ত্রিপুরার ঐতিহ্যপূর্ণ জম্পুইয়ের কমলা এখন ফলন হচ্ছে না৷ কারণ, কমলা গাছে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ ফলে কমলা চাষিরা এই চাষাবাদে উৎসাহ হারিয়ে ফেলেছেন৷ তিনি জানান, জম্পুইয়ে আগের তুলনায় বনায়ন অনেকটাই কমেছে৷ এরই পাশাপাশি আবহাওয়ায় তারতম্য দেখা দিয়েছে৷ ফলে, জম্পুইয়ে কমলার ফলন এখন চাষিরা করতে চাইছেন না৷ এবিষয়ে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা জানান, কমলা গাছে ছত্রাক জাতীয় রোগ দেখা দিয়েছে৷

ওই রোগের হাত থেকে নিস্তার পেতে প্রতিনিয়ত পরিচর্যা করা খুবই জরুরি৷ কিন্তু, কমলা গাছ পরিচর্যার ক্ষেত্রে জলের অভাব অন্যতম প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ তিনি বলেন, জম্পুই হিল থেকে সমতলের দিকে ১০টি গ্রামে কমলার ফলন হচ্ছিল৷ ওই সমস্ত গ্রামে কমলা গাছে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ এক্ষেত্রে নির্দিষ্ট কোন একটি গ্রামে রোগের পরিচর্যা করলে যথেষ্ট নয়৷ কারণ ওই রোগ বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ তাই, জম্পুইয়ে কমলাচাষীরা বিকল্প চাষাবাদের দিকে ঝঁুকেছেন৷


এদিন, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, জম্পুইয়ে পুনরায় কমলার ফলন বাড়ানোর লক্ষ্যে ৫ হেক্টর জমিতে পরীক্ষা নিরীক্ষা চালানো হবে৷ কৃষি বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ এক্ষেত্রে যারা কমলা চাষে আগ্রহ দেখাবেন তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়ারও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top