News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশে নাম ঘোষণা করা হয়েছিল, দাবি অমিতের
Image

নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশে নাম ঘোষণা করা হয়েছিল, দাবি অমিতের

নয়াদিল্লি, ১৩ নভেম্বর (হি.স.) মহারাষ্ট্রের রাজনৈতিক জট নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার নীরবতা ভঙ্গ করে অমিত শাহ দাবি করেছেন যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় যখন প্রধানমন্ত্রী এবং তিনি নিজে জনসমক্ষে দাঁড়িয়ে রাজ্যের ফের মুখ্যমন্ত্রী পদে বসবেন দেবেন্দ্র ফড়নবিশ। তখন এর প্রতিবাদ কেউ করেনি। অমিত শাহ আরও দাবি করেছেন যে শিবসেনা নতুন করে এই দাবি করছে। তিনি স্পষ্ট করে দেন যে বিজেপি এই দাবি কোনও ভাবেই মেনে নেবে না। রাজ্যে সরকার গঠন করার জন্য পর্যাপ্ত সময় রাজ্যপাল দেয়নি বলে শিবসেনা দাবি করেছে। এর উত্তরে অমিত শাহ জানিয়েছেন, এর আগে কোনও অন্য কোনও রাজ্যে সরকার গড়ার জন্য এত সময় দেওয়া হয়নি। এখানে ১৮দিন সময় দেওয়া হয়েছিল। বিধানসভার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরই রাজ্যপাল বিভিন্ন রাজনৈতিক দলকে সরকার গড়ার জন্য ডাকে। কিন্তু কোনও দলই সরকার গঠনের জন্য এগিয়ে আসেনি। সরকার গঠন করতে চাইছে রাজনৈতিক দলগুলি রাজ্যপালের কাছে যেতে পারে। উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন রাজ্যপাল। তারপর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top