News Flash

  • Home
  • Uncategorized
  • অরবিন্দ সাওয়ান্তের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি, অতিরিক্ত দায়িত্বে প্রকাশ জাভড়েকর
Image

অরবিন্দ সাওয়ান্তের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি, অতিরিক্ত দায়িত্বে প্রকাশ জাভড়েকর

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): শিবসেনা সাংসদ তথা কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রী অরবিন্দ সাওয়ান্তের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| মঙ্গলবার অরবিন্দ সাওয়ান্তের ইস্তফাপত্র রাষ্ট্রপতি গ্রহণ করার পরই, কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে| নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রিসভায় অরবিন্দ সাওয়ান্তই ছিলেন একমাত্র শিবসেনার সদস্য|

সরকারি বিবৃতি মারফত জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর উপদেশ মতো, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অরবিন্দ গণপত সাওয়ান্তের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি| একইসঙ্গে কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে| প্রসঙ্গত, নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ মন্ত্রকের মন্ত্রী হলেন প্রকাশ জাভড়েকর| এবার কেন্দ্রীয় ভারী শিল্প এবং স্বউদ্যোগ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হল প্রকাশ জাভড়েকরকে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top