News Flash

  • Home
  • Uncategorized
  • গুরুনানক দেবের শিক্ষা মানবতার জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি
Image

গুরুনানক দেবের শিক্ষা মানবতার জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি

চণ্ডীগড়, ১২ নভেম্বর (হি.স.): গুরুনানক দেবজীর জীবন এবং শিক্ষা সম্পূর্ণ মানবতার জন্য অনুপ্রেরণা| গুরুনানক দেবের শিক্ষা বর্তমান যুগে অত্যন্ত প্রাসঙ্গিক| মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| গুরুনানক দেবের ৫৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে মঙ্গলবার পঞ্জাবের সুলতানপুর লোধিতে আসেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| সুলতানপুর লোধিতে রাষ্ট্রপতিকে স্বাগত জানান পঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বাদনোরে এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং|

এরপর সুলতানপুর লোধিতে পঞ্জাব সরকারের উদ্যোগে আয়োজিত রাজ্য স্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| এই অনুষ্ঠানেই রাষ্ট্রপতি বলেছেন, পঞ্চদশ শতাব্দীতে সমাজের সর্বত্র যখন সামাজিক কু-রীতি এবং ঘৃণা বিরাজমান ছিল, তখন গুরুনানক দেব এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন| গুরুনানক দেব এমন একটি সমাজ তৈরি করেছিলেন, যেখানে প্রত্যেককে সমান মর্যাদা দেওয়া হয়েছিল| রাষ্ট্রপতি আরও বলেছেন, চারিদিকে এখন নৈতিকতা হ্রাস পাচ্ছে| এই পরিস্থিতিতে শুধুমাত্র গুরুনানক দেবের শিক্ষাই মানবতাকে বাঁচাতে পারে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top