News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতবর্ষের পরম্পরা ও ঐতিহ্য চিরন্তন : মুখ্যমন্ত্রী
Image

ভারতবর্ষের পরম্পরা ও ঐতিহ্য চিরন্তন : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ভারতবর্ষে হিন্দ, মুসলিম, জৈন, খীষ্টান, বৌদ্ধ, মণিপুরী প্রভ’তি সম্পদায়ের মানুষ বাস করেন৷ আমাদের রাজ্যেও ১৯টি জনগোষ্ঠীর মানুষ রয়েছেন৷ তাদের ভাষা, খাদ্য, পোশাক, ধর্ম ভিন্ন হলেও আমরা এক ও অভিন্ন৷ এটাই ভারতবর্ষের পরম্পরা ও ঐতিহ্য৷ মণিপুরীদের ক’ষ্টি ও সংস্ক’তি খুবই সমৃদ্ধ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সন্ধ্যায় রাধানগরস্থিত রাধামাধব জিউ মন্দিরে রাজ্যের সর্বপ্রাচীন ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধামাধব মহারাস উৎসবের উদ্বোধন করে একথা বলেন৷

উল্লেখ্য, আজ থেকে ২২১ বছর পূর্বে ১৭৯৮ সালে ত্রিপুরায় সর্বপ্রথম শ্রীশ্রী রাধামাধব মহারাস উৎসব পালন করা হয়েছিলো৷ প্রদীপ জেলে এই মহারাস উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, মণিপুরী সমাজ এক সুুসংহত সমাজ৷ তাদের আচার, আচরণ, ধর্মাচরণ, দৈনন্দিন জীবনযাত্রা, সংস্ক’তি অনুকরণীয়৷ মহিলারাও রাতভর রাসলীলায় মেতে উঠেন৷ আমাদের রাজ্যের মহারাণী তুলসীবতীও ছিলেন মণিপুরের রাজকন্যা৷ তাঁর সময়ে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সংস্ক’তি অনেকদূর পৌঁছেছিলো৷ তিনি রাজতন্ত্রকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছিলেন৷ মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং-এর সাথে দেখা হলেই তিনি রাজ্যের সম্পর্কে খোঁজখবর নেন৷ সত্যই সুুন্দর৷ রাধামাধব সত্যের জয় চেয়েছিলেন৷ সত্যের জন্য কি কি বলিদান দিতে হয় সেটা মহাভারতের শ্রীক’ষ্ণ বিশ্বকে দেখিয়েছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ধর্মই মানুষকে সঠিক পথে নিয়ে যায়৷ আজ রাজ্যবাসীর মননে, চিন্তনে পরিবর্তন এসেছে৷ পরস্পরের মধ্যে ভালোবাসা, নিষ্ঠা ও একত্মতার মেলবন্ধন হয়েছে৷ কিন্তু আগের সরকার সে পথে হাঁটেনি৷ বিভেদ, অনৈক্য ছিলো নিত্যসঙ্গী৷ আজ মানুষের মধ্যে হৃদ্যতা বেড়েছে৷ একে অন্যের ধর্ম ও সংস্ক’তিকে সম্মান করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষে প্রায় ১৩০ কোটি মানুষ বাস করেন৷ গত ৯ নভেম্বর রাম জন্মভূমি ও বাবরি মসজিদের সুুপ্রিমকোর্টের রায়ে ভারতের সংস্ক’তি ও পরম্পরার জয় হয়েছে৷ ১৩০ কোটি ভারতবাসী এই বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়েছেন৷ এটাই ভারতবর্ষের চিরন্তন ঐক্য, ক’ষ্টি ও সংস্ক’তি৷


রাধামাধব মন্দির উন্নয়নের জন্য ৫ দফা দাবি সনদ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন মন্দির উন্নয়ন কমিটির সদস্য সুুমন ভ-াচার্য৷ স্বাগত ভাষণ দেন মন্দির উন্নয়ন কমিটির সহ-সম্পাদক প্রবীণ সিংহ৷ উল্লেখ্য, ১৭৯৮ সালে মণিপুরের মহারাজা রাজর্ষি ভাগ্যচন্দ্রের কন্যা হরিশেশ্বরী দেবীর সঙ্গে বিবাহ হয়েছিলো ত্রিপুরার মহারাজা দ্বিতীয় রাজধর মাণিক্যের৷ রাজকন্যা তখন মণিপুর থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন রাধামাধবের বিগ্রহ৷


ত্রিপুরার রাজা মন্দির গড়ে দিয়েছিলেন তৎকালীন রাজধানী পুরাতন আগরতলার মেঘলীপাড়ায়৷ সেখানেই প্রথম পালিত হয়েছিলো রাস উৎসব৷ আর এভাবেই ত্রিপুরায় রাস তথা মণিপুরী সংস্ক’তির সূচনা ঘটেছিলো৷ পরবর্তী সময়ে রাজধানী আগরতলায় স্থানান্তরিত হওয়ার পর রাধামাধব মন্দিরটিও স্থানান্তরিত হয় এবং রাধানগরে শ্রীশ্রী রাধামাধবের বিগ্রহটি স্থাপন করা হয়৷ এই মহারাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বর্ণময় সাংস্ক’তিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷ এতে মণিপুর থেকে আগত বিশিষ্ট শিল্পী লাউনাওজম হরিদাস সিং ও তার দল মণিপুরীদের নট সংকীর্তণ পরিবেশন করেন৷ এছাড়াও ইম্ফল, রাণীরবাজার, বৃদ্ধনগর প্রভ’তি স্থান থেকে আগত শিল্পী ও গোপীগণ নৃত্য ও সংগীতে আসর মাতিয়ে তোলেন৷ এ উৎসব উপলক্ষে এখানে এক বড় মেলাও বসে৷ রাধামাধব মন্দির মণিপুরী যুব সমাজ কমিটি এই মহারাস উৎসবের আয়োজন করে৷ উৎসবে দর্শনার্থীদের উপস্থিতির হার ছিলো লক্ষ্যণীয়৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ও বিশিষ্টজনদের সংবর্ধনা ’াপন করা হয়৷ উল্লেখ্য, গত ১০ নভেম্বর থেকে এই উৎসব শুরু হয়েছে৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট নাগরিক বরোদা ভট্টাচার্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top