News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক মেনেজের হত্যা মামলায় অভিযুক্তদের জামিনের আর্জিনাকচ আদলতে
Image

ব্যাঙ্ক মেনেজের হত্যা মামলায় অভিযুক্তদের জামিনের আর্জিনাকচ আদলতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ব্যাঙ্ক মেনেজার বুধিসত্ব দাস হত্যা মামলায় অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত৷ সোমবার অতিরিক্ত সেশান জজ গোবিন্দ দাস জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন৷ সেই সাথে নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের জেল হেপাজতে পাঠানোর৷ আগামী ১৮ ডিসেম্বর আসামীদের জন্য চার্জ গঠনের তারিখ ধার্য্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷


প্রসঙ্গত, বুধিসত্ব হত্যা মামলাটি ঘটে আগরতলা শহরের জেকশন গেইটের সামনে৷ বুধিসত্ব দাস ছিলেন একটি ব্যাঙ্কের মেনেজার৷ গত ২রা আগস্ট তিনি আগরতলায় নিজ বাড়িতে আসেন ধর্মনগর থেকে৷ পরদিন রাত প্রায় বারোটা নাগাদ তিনি বাড়িতে না ফেরায় তাঁর মা মোবাইলে কল করেন এবং তাকে বাড়িতে ফিরে যেতে বলেন৷ তখন বুধিসত্ব বলেছিলেন কিছুক্ষণ পরে বাড়ি ফিরবেন৷ কিন্তু, দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও বুধিসত্ব বাড়িতে না ফেরায় তাঁর মা পুণরায় ফোন করেন৷

তখন তিনি জানতে পারেন বুধিসত্ব জিবি হাসপাতালে৷ তিনি সাথে সাথেই জিবি হাসপাতালে যান এবং ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখেন৷ বুধিসত্বের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷ পুলিশ একটি হত্যা মামলা নিয়েছিল৷ মামলায় সুমিত চৌধুরী, সুমিত বনিক, সুকান্ত বিশ্বাস এবং অমর শরিফ নামে চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়৷


মামলার তদন্তকারী পুলিশ অফিসার আদালতে চার্জশিট পেশ করে৷ গত ৮ নভেম্বর আসামী পক্ষের আইনজীবী আসামীদের জামিনের আবেদন জানায় আদালতে৷ সোমবার আদালতে ওই জামিনের আবেদনের উপর শুনানী হয় এবং বিচারক জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top