News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর প্রলোভন দিয়ে কুমারঘাটের মহিলাকে হরিয়ানায় বিক্রি, গ্রেপ্তার এক
Image

চাকুরীর প্রলোভন দিয়ে কুমারঘাটের মহিলাকে হরিয়ানায় বিক্রি, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ নভেম্বর৷৷ মহিলাদের চাকরির প্রলোভন দেখিয়ে মহিলাদেরকে পাচার করার মতো ঘটনা এরাজ্যে প্রায়ই ঘটে চলেছে৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাচার হওয়া মহিলা বা যুবতীদের উদ্ধারে পুলিশের ব্যর্থতার অভিযোগ থাকলেও এ যাত্রায় কুমারঘাট থেকে পাচার হওয়া মহিলাকে উদ্ধার করে সাফল্য পেল পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ গত ১২ ই অক্টোবর ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়ায় এলাকার বাসিন্দা রতন দেবের স্ত্রীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায় গোহাটির আশরাফ আলী নামে এক ব্যক্তি৷ উল্লেখ্য কিছুদিন পূর্বেই আশরাফ আলীর সাথে ভুল নাম্বারে ফোন যাওয়ার ফলে পরিচয় হয় রতন দেবের স্ত্রীর৷ এরমধ্যে গত কিছুদিন আগে রতন দেবের পারিবারিক ঝামেলার ফলে রতনের স্ত্রী ঐ যুবককে পরিবারের ঝামেলা সম্পর্কে বলে এবং তখনই ঐ যুবক মহিলাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়৷


আশরাফ আলীর প্রলোভনে পরে মহিলা তার সাথে দেখা করে এবং আশরাফ আলী মহিলাকে শিলিগুড়িতে নিয়ে গিয়ে একটি কাজ পাইয়ে দেবে বলে প্রলোভন দেখায়৷ সেখানে যাবার পর ঐযুবক মহিলাকে ফুসলিয়ে প্রথমে দিল্লি নিয়ে যায় এবং পরে হরিয়ানায় সুরবিন্দর সিং নামে এক ব্যক্তির কাছে দিয়ে দেয় এবং সেখানে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে করে সুরবিন্দর সিং নামের যুবকটি৷


এই ঘটনা সম্পর্কে মহিলা ঐ যুবকের কাছে জানতে চাইলে সে জানায় যে তাকে এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে৷ তখনই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন মহিলা৷ সুযোগ বুঝে সুরবিন্দর সিং এর মোবাইল ফোন থেকে মহিলা বাড়িতে ফোন করে এবং তার স্বামীকে পুরো ঘটনা জানায়৷ তখন মহিলার স্বামী কুমারঘাট থানায় একটি মামলা দায়ের করে৷ যার নম্বর ৫৬/২০১৯৷ এরপরই মাঠে নামে পুলিশ৷ কুমারঘাট থানার আধিকারিকের নেতৃত্বে গঠিত হয় একটি স্পেশাল টিম৷


অবশেষে মোবাইলের সূত্র ধরে পুলিশ হরিয়ানা থেকে সেখানকার পুলিশের সহযোগিতায় সুরবিন্দর সিংকে গ্রেপ্তার করে৷ রাজ্যে নিয়ে আসা হয় অপহৃতা মহিলাকেও৷ তবে আসরাফ আলিকে গ্রেপ্তারে ব্যার্থ কুমারঘাট থানার পুলিশ, এমনটাই জানালেন কুমারঘাট থানার আধিকারিক প্রদ্যুৎ দত্ত৷


রাজ্য থেকে হরিয়ানায় অনেক মহিলাকেই এভাবে নিয়ে যাওয়া হচ্ছে৷ পুলিশ এই বিষয়টাকে অনেকটাই গুরুত্ব সহকারে দেখার ফলে ইতিমধ্যেই পাচার চক্রের সন্ধান পেয়েছে৷ তাদের উপর কড়া নজরদারি রাখছে পুলিশ৷ পুলিশি তৎপরতায় অপহৃতা মহিলা বহিঃরাজ্য থেকে উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস মহিলার পরিবারে৷ পাশাপাশি রাজ্য থেকে বহিঃরাজ্যে মহিলা পাচারের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ণ সচেতন মহল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top