News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারপতি অকিল কুরেশি ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত
Image

বিচারপতি অকিল কুরেশি ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন অকিল কুরেশি৷ কেন্দ্রীয় ন্যায় ও বিচার মন্ত্রক তাঁর নিযুক্তি নিয়ে বিজ্ঞপ্তি আজ জারি করেছে৷ এদিকে, আজ ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য ছেড়ে চলে গেছেন৷ তিনি পাটনা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন৷


অকিল কুরেশি বর্তমানে বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তাঁকে মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রথমে বিচারপতি কুরেশিকে মধ্য প্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু, কেন্দ্রীয় সরকার ওই প্রস্তাব পুনর্বিবেচনার আবেদন জানালে সুপ্রিম কোর্ট বিচারপতি কুরেশিকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে প্রস্তাব দেয়৷ কিন্তু, দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বিচারপতি কুরেশির নিযুক্তি নিয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় গুজরাট হাইকোর্ট বার এসোসিয়েশন সুপ্রিম কোর্টে আপিল করে৷বৃহস্পতিবার ওই আবেদনের শুনানির দিন ধার্য ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে৷ কিন্তু গতকাল শুনানি পিছিয়ে ১৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য হয়৷


কিন্তু, কেন্দ্রীয় ন্যায় এবং বিচার মন্ত্রক বিচারপতি কুরেশির নিযুক্তি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে৷ আজ কেন্দ্রীয় ন্যায় এবং বিচার মন্ত্রকের যুগ্ম সচিব রাজেন্দর কাশ্যপ আজ বিচারপতি অকিল কুরেশির ত্রিপুরা হাইকোর্টে মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেছেন৷ ধারণা করা হচ্ছে, খুব শীগ্রই বিচারপতি কুরেশি ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন৷


এদিকে, আজ ত্রিপুরা হাইকোর্টের বিদায়ী মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য ত্যাগ করেছেন৷ তিনি পাটনা হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হয়েছেন৷ শীগ্রই তিনি পাটনা হাইকোর্টের মুখ্য বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top