News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্র অভিভাবকদের বিক্ষোভ, উত্তেজনা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্র অভিভাবকদের বিক্ষোভ, উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ নভেম্বর ৷৷ দীর্ঘ কয়েকবছর ধরে উদয়পুর মহকুমার ছাতারিয়া হাইসুকলের শিক্ষক কৃষ্ণধন দাস শিক্ষকতার চাকুরি করার ফলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকদের মন জয় করে নিয়েছিলেন৷ ইতিমধ্যে বৃহস্পতিবার দিন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা এসে জানতে পারে কৃষ্ণধন স্যারকে বিদ্যালয় থেকে বদলি হয়ে অন্য মহকুমায় চলে যেতে হচ্ছে৷ এতেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণধন দাসের বদলি রদের দাবিতে শুরু করে আন্দোলন৷


শিক্ষক বদলির প্রতিবাদে ছাতারিয়া হাইসুকলের শিক্ষক অভিভাবকদের আন্দোলন এতটাই তীব্র ছিল যে কারোর কথাই তারা শুনতে চায়নি৷ এলাকার কিছু লোক এসে ছাত্র-ছাত্রীদের এবং অভিভাবকদের আন্দোলন বানচাল করার জন্য সব ধরনের চেষ্টা করে৷ এমনকি বিদ্যালয়ে লাগানো তালাগুলিকে ভাঙার জন্যও চেষ্টা করা হয়৷ ক্লাস রুমগুলি খুলে দেওয়া হয়৷ এতে অভিভাবক থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্ষোভ আরও চরম আকার ধারণ করে৷ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সমস্ত ঘটনা শিক্ষা দপ্তরের পরিদর্শককে জানান৷


কিন্তু তারপরও শিক্ষা দপ্তরের কোন আধিকারিককে বিদ্যালয়ে এসে ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি৷ এদিকে শিক্ষক কৃষ্ণধন দাস বিদ্যালয়ে আসামাত্র ভারপ্রাপ্ত শিক্ষিকা তাকে বদলির অর্ডার ধরিয়ে রিলিজ করে দেন৷ এতে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরা ক্ষোভে ক্ষিপ্ত হয়ে উঠেন৷ শিক্ষক কৃষ্ণধন দাসকে রিলিজ না করার জন্য বহু অনুনয় করলেও এলাকার কিছু লোকের কারণে তাকে রিলিজ অর্ডার ধরিয়ে বিদ্যালয় থেকে চলে যেতে বাধ্য করে হয়৷ বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা ১২৭ জন৷ শিক্ষক-শিক্ষিকা ৯ জন৷ বিদ্যালয়ে বসার ব্যবস্থা নেই ক্লাসে প্রয়োজনীয় চেয়ার নেই৷ অথচ ছাত্রছাত্রীদের আন্দোলন ভেস্তে দেওয়ার জন্য একাংশ লোকজন যেভাবে মাঠে নামে তাতে তীব্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top