News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দেবে মাথা পেতে নেবে বিজেপি
Image

অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দেবে মাথা পেতে নেবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের যা-ই রায় হোক, মাথা পেতে নেবে বিজেপি৷ তাই ত্রিপুরায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিজেপির প্রদেশ কমিটি এক বৈঠক করেছে৷ বৈঠকে দলের এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মহিলা মোর্চা, সংখ্যালঘু মোর্চা-সহ বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে অযোধ্যা রায়-পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷


এ-বিষয়ে বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, রামমন্দির-বাবরি মসজিদ ইস্যুতে অযোধ্যা মামলায় আইনি লড়াই চলছে৷ এখনও কোনও সিদ্ধান্ত হয়নি৷ তবে ওই মামলার যে কোনও দিন সুপ্রিমকোর্ট রায় ঘোষণা করবে৷ তিনি বলেন, সুপ্রিমকোর্ট অযোধ্যা মামলায় যা রায় দেবে, আমরা তা মাথা পেতে নেব৷ তাই, নির্দিষ্ট কোনও জাতিগোষ্ঠীর ওপর রায়ের প্রভাব যাতে না পড়ে সেদিকে আমাদের নজর রাখতে হবে৷ তাঁর কথায়, সুপ্রিমকোর্টের রায়ে কোনও একটি জাতির উল্লাসে অন্যের ভাবাবেগে আঘাত লাগুক, তা আমরা চাই না৷ বিশেষ করে, ওই রায়ের ফলে ত্রিপুরায় শান্তি-সম্প্রীতির পরিবেশ নষ্ট হোক তা মোটেও কাম্য নয়৷ তাঁর কথায়, বিজেপি চাইছে অযোধ্যা মামলার রায় ঘোষণার পর ত্রিপুরায় শান্তি-সম্প্রীতি বজায় থাকুক৷ সে-ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে৷


ডা. দাসের মতে, ত্রিপুরায় শান্তি-সম্প্রীতির ঐতিহ্য রয়েছে৷ সেই ঐতিহ্যকে ম্লান হতে দেওয়া হবে না৷ অযোধ্যা মামলার রায় ঘোষণার পর কোন ধরনের বিশৃঙ্খলা এড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ তাই বিজেপির সমস্ত মোর্চাপ্রধানদের পাশাপাশি বুদ্ধিজীবীদের সাথে এ-বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷


এদিকে, বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ জসিমউদ্দিন বলেন, ত্রিপুরার সমস্ত জাতি মিলে অযোধ্যা মামলায় সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানানো হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top