News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক পদে ৫৫৭টি অফার ছাড়া হল
Image

শিক্ষক পদে ৫৫৭টি অফার ছাড়া হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ এসটিজিটি এবং এসটিপিজিটি শিক্ষক নিয়োগে শিক্ষা দপ্তর অফার ছেড়েছে৷ ৪৪৮জন এসটিজিটি এবং ৯জন এসটিপিজিটির অফার ডাক মারফত পাঠানো হয়েছে৷ এদিকে, ৭৫৯জন টেট উত্তীর্ণ শিক্ষক নিয়োগে অর্থ দপ্তরের অনুমোদন চেয়ে ফাইল পাঠিয়েছে শিক্ষা দপ্তর৷ বৃহস্পতিবার মহাকরণে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


তিনি জানান, গত জুন মাসে নবম ও দশম শ্রেণীর জন্য ৬২৫জন এসটিজিটি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য ৭৫জন এসটিপিজিটি শিক্ষকের চাহিদা রয়েছে বলে টিআরবিটিকে বাছাই করে দেওয়ার জন্য বলেছিল শিক্ষা দপ্তর৷ টিআরবিটি ৪৫০জন এসটিজিটি এবং ১০জন এসটিপিজিটি শিক্ষক বাছাই করে শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছিল৷ তাদের এখন অফার দেওয়া হয়েছে, বলেন শিক্ষামন্ত্রী৷
শিক্ষা দপ্তর সূত্রে খবর, এসটিজিটি ২জনের অফার ছাড়া হয়নি৷ কারণ তাদের মধ্যে একজনের বয়স উত্তীর্ণ হয়ে গিয়েছে৷ ফলে মন্ত্রিসভার অনুমোদন ছাড়া তাকে নিয়োগপত্র দেওয়া সম্ভব নয়৷

অন্য আরেকজনের বিএড সার্টিফিকেট যাচাইয়ের জন্য এনসিইটির কাছে পাঠানো হয়েছে৷ কারণ, ওই চাকুরী প্রত্যাশী যেই কলেজ থেকে বিএড কোর্স করেছেন সেই কলেজের এনসিটিইর অনুমোদন রয়েছে কিনা তা জানতে চেয়েছে শিক্ষা দপ্তর৷ ঠিক একই ভাবে এসটিপিজিটির একজন চাকুরী প্রত্যাশীর বিএড সার্টিফিকেট এনসিটিইর কাছে যাচাই করার জন্য পাঠানো হয়েছে৷ ওই কলেজের এনসিটিইর অনুমোদন রয়েছে কি না তা জানা গেলে ওই চাকুরী প্রত্যাশীর অফার ছাড়া হবে৷

সূত্রের খবর, শিক্ষায় অনুন্নত নির্বাচিত ব্লক এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলিতে ৫৫৭জন শিক্ষক শিক্ষিকাকে নিযুক্তি দেওয়া হয়েছে৷ সূত্রের দাবি, ওই ব্লক এলাকার বিধানসভা ক্ষেত্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের চাপেই তাদের নিযুক্তি দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, ডম্বুরনগর, ছাওমনু, গঙ্গানগর, দামছড়া, দশদা, অম্পিনগর, করবুক, রূপাইছড়ি, কিল্লা, মুঙ্গিয়াকামী, তুলাশিখর, রইস্যাবাড়ি এবং শিলাছড়ি ব্লকে অবস্থিত বিদ্যালয়গুলিতে ওই শিক্ষক শিক্ষিকাদের নিযুক্তি দেওয়া হয়েছে৷ সূত্র অনুসারে জানা গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই মহিলা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top