News Flash

  • Home
  • Uncategorized
  • যানবাহনের গতি মাপক যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু
Image

যানবাহনের গতি মাপক যন্ত্রের পরীক্ষামূলক ব্যবহার শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷ যানবাহনের গতি মাপার জন্য অত্যাধুনিক যন্ত্র এনেছে ত্রিপুরার ট্রাফিক দপ্তর৷ আজ আগরতলায় উড়ালপুল এবং আমতলি বাইপাসে ওই যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করেছেন ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্ত৷ তিনি জানান, অতিরিক্ত গত দুর্ঘটনার প্রধান কারণ৷ তাই, নজরদারির স্বার্থে ৪টি অত্যাধুনিক গত মাপক যন্ত্র আমদানি করা হয়েছে৷ আজ ওই যন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চলছে৷


এদিন ট্রাফিক পুলিশ সুপার জানান, যান দুর্ঘটনায় দায়ী অতিরিক্ত গতির প্রমানের সাপেক্ষে অত্যাধুনিক স্পিড লেসার গান যন্ত্র আমদানি করা হয়েছে৷ আজ পরীক্ষামূলকভাবে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে৷ তাতে সন্তোষজনক হলেই তবেই যন্ত্রটি ব্যবহারে নেবে ট্রাফিক দপ্তর৷ তিনি বলেন, আপাতত ৪টি যন্ত্র ক্রয় করা হচ্ছে৷ মূলত, দুর্ঘটনা প্রবণ রাস্তায় ওই যন্ত্র ব্যবহার করা হবে, জানান তিনি৷


ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্তের কথায়, একটি যন্ত্র আগরতলায় উড়ালপুলে ব্যবহার করা হবে৷ বাকি তিনটি যন্ত্র ব্যবহারের বিষয়টি উর্দতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন৷ তাঁর মতে, সিপাহীজলা ও গোমতী জেলা, খোয়াই জেলা এবং উত্তর ত্রিপুরা জেলায় দুর্ঘটনা প্রবণ রাস্তায় বাকি তিনটি যন্ত্র ব্যবহার করা যেতে পারে৷ তবে, এ-ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার পরেই স্থির করা হবে৷ এদিন তিনি জানিয়েছেন, গতি মাপক যন্ত্রে অতিরিক্ত গতি ধরা পড়লেই যান চালককে জরিমানা করা হবে৷ এ-ক্ষেত্রে সকলের সতর্কভাবে যানবাহন চালানো উচিত বলে তিনি পরামর্শ দিয়েছেন৷


পিনাকী সামন্ত জানিয়েছেন, ইতিপূর্বেও গতি মাপক যন্ত্র আমদানি করেছিল ট্রাফিক দপ্তর৷ কিন্তু ওই যন্ত্রগুলি অত্যাধুনিক ছিল না এবং এখন সেগুলি অকেজো হয়ে পরে রয়েছে৷ তাই, নতুন যন্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top