News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্যা মামলায় শীর্ষ আদালত যে রায় দেবে, তাই শিরোধার্য হবে : জামিয়াত উলেমা-ই-হিন্দ

অযোধ্যা মামলায় শীর্ষ আদালত যে রায় দেবে, তাই শিরোধার্য হবে : জামিয়াত উলেমা-ই-হিন্দ

নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.): বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার দিন এগিয়ে আসছে| কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে তত্পর উত্তর প্রদেশ সরকার| নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে, গোয়েন্দা নেটওয়ার্কও সর্বদা সজাগ| এমতাবস্থায় জামিয়াত উলেমা-ই-হিন্দ-এর পক্ষ থেকে জানানো হল, ‘অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দেবে, তাই শিরোধার্য হবে|’

জামিয়াত উলেমা-ই-হিন্দ-এর পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, ‘হিন্দু মন্দির ধ্বংস না করেই মসজিদ নির্মাণ করা হয়েছিল, মুসলিমদের এই দাবি ঐতিহাসিক সত্যের ভিত্তিতে| আমাদের দাবিকে আমরা পুনরাবৃত্তি করছি, রায় যাই হোক তাই শিরোধার্য হবে| রায়কে সম্মান করার জন্য মুসলিম ও দেশবাসীর কাছে বিশেষ আর্জি রাখছি|’

অযোধ্যা মামলার রায়ের আগে চূড়ান্ত তত্পরতা উত্তর প্রদেশে| অযোধ্যার এসএসপি আশিষ তিওয়ারি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী মোতায়েন, গোয়েন্দা নেটওয়ার্ক এবং আত্মবিশ্বাস বাড়ানোর প্রচেষ্টা চলছে| ১,৬০০ গ্রামে ১৬,০০০ স্বেচ্ছাসেবকের মধ্যে সংযোগকারী মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে| সোশ্যাল মিডিয়ায় যাতে গুজব না ছড়ায়, তাও দেখা হচ্ছে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top