News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিবসেনা থেকেই হবে : সুর চড়ালেন সঞ্জয় রাউত
Image

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিবসেনা থেকেই হবে : সুর চড়ালেন সঞ্জয় রাউত

মুম্বই, ৫ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ফের সুর চড়ালেন শীর্ষ শিবসেনা নেতা সঞ্জয় রাউত| মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব পদের দাবিদার প্রসঙ্গে ইতিমধ্যেই বেশ কয়েকবার সঞ্জয় রাউত জানিয়েছেন, মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী তো শিবসেনা থেকেই হবে| আরও একধাপ এগিয়ে মঙ্গলবার সঞ্জয় রাউত জানালেন, ‘মহারাষ্ট্র নিয়ে যাবতীয় সিদ্ধান্ত মহারাষ্ট্রেই হবে| মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিবসেনা থেকেই হবে| চেহারা এবং মহারাষ্ট্রের রাজনীতিতে বদলে আসতে চলেছে, আপনারা তা দেখতে পারবেন|’

শেষ হাসি শিবসেনাই হাসবে, জয় হবে শিবসেনারই, এমনই দাবি করে শিবসেনা নেতা সঞ্জয় রাউত আরও বলেছেন, ‘আপনারা যাকে হাঙ্গামা বলছেন, তা আসলে হাঙ্গামা নয়, বরং ন্যায় ও অধিকারের লড়াই| জয় আমাদেরই হবে|’ মঙ্গলবার ধরলে হাতে রয়েছে আর মাত্র তিন দিন| নির্ধারিত সময়ের মধ্যে সরকার গড়তে না পারলে সাংবিধানিক সঙ্কট দেখা দিতে পারে মারাঠা-ভূমে| রীতিমতো চাপে রয়েছে গেরুয়া শিবির| মুখ্যমন্ত্রিত্বের দাবিতে শিবসেনা অনড় থাকায়, বিজেপি আরও চাপে পড়ে গিয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top