News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবীদের ধর্মঘটের জেরে পিছিয়ে গেল চিদাম্বরমের জামিন আবেদনের শুনানি
Image

আইনজীবীদের ধর্মঘটের জেরে পিছিয়ে গেল চিদাম্বরমের জামিন আবেদনের শুনানি

নয়াদিল্লি, ৪ নভেম্বর(হি.স.) : আইএনএক্স মিডিয়া মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিন আবেদনের শুনানি পিছিয়ে গেল৷ তিস হাজারি আদালতে   পুলিশ-আইনজীবী সংঘর্ষের ঘটনায় সোমবার আইনজীবীরা ধর্মঘটের ডাক দেয়৷ যার জেরে জামিন আবেদনের মামলার শুনানি হল না৷ এই মামলার শুনানি পরবর্তী শুনানি আগামী ৬ নভেম্বর হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷

কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিন আবেদনের আগেই বিরোধিতা করেছে ইডি৷ তারা জানিয়েছে, এই মামলার গুরুত্ব অনেক বেশি থাকায় পি চিদাম্বরমকে যেন কোনও ভাবে জামিন না দেওয়া হয়৷ জামিনের বিরোধিতা করে আরও জানিয়েছে, এটা ভাবা ভুল যে চিদাম্বরমের বিরুদ্ধে কোন মামলা দায়ের করা যাবে না৷ গত ১ নভেম্বর আদালত তার স্বাস্থ্যের উপর বিচার করে আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়৷  এইমস হাসপাতালের পক্ষ থেকে মেডিকেল বোর্ডের রিপোর্টে জানানো হয়, পি চিদম্বরমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল৷ তাকে হাসপাতালে ভর্তি করার কোন প্রয়োজন নেই৷ গত ৩০ অক্টোবর আদালত ১৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়৷ সিবিআইয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট জামিন দিলেও ইডি মামলায় তিনি এখনও জামিন পাননি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top