News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ের ফুলবতী হত্যা মামলায় ধৃত প্রতিবেশী যুবক
Image

খোয়াইয়ের ফুলবতী হত্যা মামলায় ধৃত প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ ৪৮ ঘণ্টা পর উন্মোচন হল ফুলবতী দেববর্মা হত্যা কাণ্ডের রহস্য৷ পুলিশ এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তসেন দেববর্মাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তসেন দেববর্মাকে আটক করে খোয়াই থানার পুলিশ৷ অভিযানে নেতৃত্ব দেন খেয়াই এর অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সেন গুপ্ত৷ মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর চন্দ্র দাস এবং বাইজাল বাড়ি ফাঁড়ির ওসি৷


তসেন পুলিশের কাছে তার অপরাধ স্বকার করেছে৷ আগামীকাল তাকে আদালতে তোলা হবে৷ উল্লেখ্য গত বৃহস্পতিবার গভীর রাতে রতনপুর জুমিয়া কলোনি এলাকার নিজ বাড়িতে ৫০ উর্ধ মহিলা ফুলবর্তী দেববর্মা, মাথায় ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে৷ ঘটনার পর দিন অর্থাৎ শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷


অপরাধীদের ধরতে নামানো হয় ডগ স্কোয়ার্ড৷ কিন্তু তারপর ও খুনের কোনও ক্লু খোঁজে পায়নি পুলিশ৷ অবশেষে ৪৮ ঘণ্টা পর এল সাফল্য৷ এই খুনের অন্যতম অভিযুক্ত ফুলবর্তী দেববর্মার প্রতিবেশি স্বপন দেববর্মার ছেলে তসেন দেববর্মা (২২) গ্রেপ্তারের মধ্যে দিয়ে যদিও খুনের আসল কারণ কি তা এখনো অন্ধকারে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top