News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর আহত তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ রবিবার সকালে ভয়াবহ আইক দুর্ঘটনা কল্যাণপুরে৷ ঘটনার বিরবনে জানা যায় এইদিন সকালে ওয়াতিলংটিলা এলাকা থেকে গানের জলসা দেখে কল্যাণপুর থেকে দুই বন্ধু টিফিন খেয়ে বাড়ি ফেরার পথে কল্যাণপুর মাখনলাল চক্রবর্তী সেতুর উপর টিআর-০১- এসি- ০৬৭৮ নাম্বারের বাইকটি সজোরে সেতুর দেওয়ালে ধাক্কা মারে চালকের অসাবধানতার কারণে৷ এতে বাইকটি দুমরে মুচরে যায়৷ গুরুতর ভাবে আহত হয় বাইক চালক প্রতাপ দেববর্মা, বয়স ২২ বছর এবং তার বন্ধু ইমন দেববর্মা, বয়স ২২ বছর৷


ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ ভিড় জমায় স্থানীয় লোকজন৷ বাইক চালক প্রতাপ দেববর্মার ডান হাতের আঙ্গুল কেটে যায়৷ অপরদিকে ইমনের বাম পায়ে গুরুতর ভাবে আঘাত লাগে৷ কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন৷

ঘটনা সম্পর্কে জানান দমকল বাহিনীর এক কর্মী৷ তিনি জানান মাত্রাতিরিক্ত গতির ফলে হয়তো এই দুর্ঘটনা ঘটেছে৷ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ ক্রমশ যান দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে কল্যাণপুরে৷ অতিরিক্ত গতির ফলে এই দুর্ঘটনা ঘটছে বলে ধরনা সাধারন জনগণের৷ দাবি উঠছে দ্রুত ব্যবস্থা গ্রহণের৷


এদিকে, কুমারঘাটে একটি অটো দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক যুবক৷ তাছাড়াও কয়েকজন যাত্রী অল্প আহত হয়েছেন৷ দূর্ঘটনাটি ঘটেছে সোনাইমুখী এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top