News Flash

  • Home
  • Uncategorized
  • শিবসেনা থেকে বার্তা পেয়েছি, জল্পনা উস্কে দাবি অজিত পাওয়ারের
Image

শিবসেনা থেকে বার্তা পেয়েছি, জল্পনা উস্কে দাবি অজিত পাওয়ারের

মুম্বই, ৩ নভেম্বর (হি.স.) : শিবসেনার তরফ থেকে বার্তা এসেছে। রাজনৈতিক জল্পনা উস্কে রবিবার এমনই জানিয়েছেন এনসিপির বর্ষীয়ান নেতা অজিত পাওয়ার।

এদিন অজিত পাওয়ার জানিয়েছেন, ‘কিছুক্ষণ আগে সঞ্জয় রাউথ থেকে মেসেঞ্জ (বার্তা) পেয়েছি। বৈঠকে ব্যস্ত থাকায় জবাব দিতে পারেনি। নির্বাচনের পর এই প্রথম তিনি আমার সঙ্গে যোগাযোগ করলেন। তিনি কেন বার্তা পাঠিয়েছে, তা জানি না। পরে তাঁকে ফোন করব।’

মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন জেরে পুরনো জোটসঙ্গী বিজেপির সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে শিবসেনার। বিধানসভা নির্বাচন জোটবদ্ধ হয়ে লড়েছিল শিবসেনা-বিজেপি জোট। কিন্তু আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নেওয়ার শিবসেনার দাবিকে নস্যাৎ করে দেয় বড় শরিক বিজেপি। এরপরই সম্পর্কের অবনতি হয়। এদিন সঞ্জয় রাউথ দাবি করেছিলেন যে তাদের কাছে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। আগামীদিনে সেই সংখ্যাটা ১৭৫ ছাড়িয়ে যাবে। অন্যদিকে এনসিপি মুখপাত্র নবাব মালিক জানিয়েছেন, সম্মানের সঙ্গে নাকি অপনাম সহ্য করে রাজনীতি করা সেই সিদ্ধান্ত শিবসেনাকেই নিতে হবে। এদিন শিবসেনার তরফ থেকে বার্তা এলেও সেই বার্তায় কি রয়েছে, তা খোলসা করেননি অজিত পাওয়ার।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top