News Flash

  • Home
  • Uncategorized
  • সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান
Image

সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ বিএসএফ-এর জনৈক জওয়ান আত্মঘাতী হয়েছেন৷ ঊনকোটি জেলার ইরানি থানার অধীন মাগরুলি বিওপিতে কর্মরত বিএসএফ-এর ২০ নম্বর ব্যাটালিয়নের ৪১ বছর বয়সি জওয়ান সাম্বাজি কেশরাও ভেঁসলে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন৷ শুক্রবার রাত আনুমানিক সোয়া দুটা নাগাদ ঘটনাটি ঘটেছে৷ তিনি বিএসএফ-এ হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন৷ তাঁর আত্মহত্যার কারণ নিয়ে বিএসএফ এখনও কোনও বিবৃতি দেয়নি৷ ইরানি থানার পুলিশ জানিয়েছে, জওয়ানের আত্মহত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে৷


ইতিপূর্বে রাজ্যে একাধিক বিএসএফ জওয়ানের আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ বিএসএফ-এর স্থানীয় আধিকারিক জানিয়েছেন, মাগরুলি বিওপিতে কারোর সঙ্গে জওয়ান সাম্বাজি কেশরাওয়ের বিবাদ ছিল না৷ ওই আধিকারিকের কথায়, শুক্রবার মধ্যরাতে বিওপি-র জওয়ানরা ঘুমিয়েছিলেন৷ ওই সময় হঠাৎ তিনটি গুলির শব্দ শোনা যায়৷ সঙ্গে সঙ্গে জওয়ানরা দৌড়ে এসে হেড কনস্টেবল সাম্বাজি কেশরাও ভেঁসলেকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন৷ তাঁর সার্ভিস রাইফেলটি পাশেই রাখা ছিল৷ তিনি জানান, নিজের সার্ভিস রাইফেল থেকেই ওই জওয়ান মাথায় তিনটি গুলি করে আত্মঘাতী হয়েছেন৷ বিওপি-র জওয়ানরা তাঁকে কৈলাসহর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷


আধিকারিকটি বলেন, সাম্বাজি কেশরাও ভেঁসলে মহারাষ্ট্রের সাতারা জেলার তারগাঁও গ্রামের বাসিন্দা৷ তিনি গত ৯ অক্টোবর ১৫ দিনের ছুটিতে বাড়ি গিয়েছিলেন৷ বাড়ি থেকে ফিরে এসেছেন ২৪ অক্টোবর৷ তাঁর আত্মহত্যার পেছনে পারিবারিক সমস্যাও কারণ হতে পারে বলে অনুমান করা হচ্ছে, বলেন তিনি৷
এ-বিষয়ে ইরানি থানার পুলিশ জানিয়েছে, বিএসএফ জওয়ানের আত্মহত্যার ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা নেওয়া হয়েছে৷ শনিবার আগরতলায় জিবি হাসপাতালে তাঁর ময়না তদন্ত হয়েছে৷ আজই তাঁর মৃতদেহ মহারাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top