News Flash

  • Home
  • Uncategorized
  • জাঁকজমকভাবে খেজুরবাগানে ছট পুজা, অংশ নিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী
Image

জাঁকজমকভাবে খেজুরবাগানে ছট পুজা, অংশ নিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ ছট পূজা উপলক্ষ্যে ত্রিপুরাবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ তিনি আগরতলায় খেজুরবাগানস্থিত শ্রীকৃষ্ণ মিশন সুকল সংলগ্ণ জলাশয়ের পাড়ে আয়োজিত ছট পূজায় অংশগ্রহণ করেন৷ ছট পূজায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও তার সহধর্মিনী নিতি দেব রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন৷


পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দেব বলেন, এ-দেশের মা-বোনেরা অন্যান্য পূজার পাশাপাশি ছট পূজায় সূর্যদেবের কাছে এবং গঙ্গা মায়ের কাছে নিজেদের পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন৷ মা যেমন তাঁর সন্তানের সুখ-সমৃদ্ধি ও সাফল্য কামনা করে থাকেন তেমনি এই উৎসবের মাধ্যমেও মা-বোনেরা পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করেন৷


মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ছট পূজায় অংশগ্রহণকারী মা-বোনদের ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধির পাশাপাশি রাজ্যবাসীর ঘরে ঘরেও সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এবং ত্রিপুরাকে এক নতুন দিশা দেওয়ার যে সংকল্প রাজ্য সরকার নিয়েছে তা নিশ্চয়ই সফল হবে৷ এদিনের পূজা অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডা. দিলীপ কুমার দাস৷ প্রসঙ্গত, সারা দেশের সাথে সাযুজ্য রেখে ত্রিপুরায়ও ছট পূজা অনুষ্ঠিত হচ্ছে৷ আগরতলায় খেজুরবাগানে অবস্থিত জলাশয়ে জাঁকজমকভাবে ছট পূজা পালিত হচ্ছে৷ ছট পূজাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top